বিজ্ঞানী রবার্ট ইমারসন (Robert Emerson) ক্লোরেলা শৈবালের ক্লোরোপ্লাস্টে আলোকরশ্মি প্রয়োগ করে লক্ষ্য করেন, ৬৮০ nm তরঙ্গ দৈর্ঘ্যরে বেশি আলোতে সালোকসংশ্লেষণের হার কমতে থাকে। আলোক বর্ণালির লাল অংশে সালোকসংশ্লেষণের হার কমতে থাকাকে তিনি লোহিত দ্যুতি বা red drop নামে অ্যাখ্যা দেন। ইমারসন (Emerson) এবং তাঁর সহকর্মীরা ৬৮০ nm এর কম তরঙ্গ দৈর্ঘ্যরে আলোকরশ্মির সাথে ৬৮০ nm এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যরে আলোকরশ্মি একত্রে প্রয়োগ করে সালোকসংশ্লেষণ ঘটান। তাঁরা দেখতে পান মিশ্র আলোকরশ্মির সালোকসংশ্লেষণ হার ওই দুই প্রকার আলোকরশ্মির পৃথক সালোকসংশ্লেষণের হারের মিলিত যোগফলের চেয়ে বেশি। একে তাঁরা Emerson enhancement effect নামে অভিহিত করেন।