গুটি কলমের জন্য শক্ত কান্ডবিশিষ্ট গাছের শাখা নির্বাচন করা হয়। নির্বাচিত শাখার গোঁড়ার দিকে কয়েক সেমি বাকল ছাড়িয়ে নেয়া হয়। বাকল ছাড়ানো স্থানটি মাটি, গোবর ও খড় দিয়ে ঢেকে শক্ত করে বেঁধে দেয়া হয়। নিয়মিত পানি দিলে কিছু দিন পর সে স্থান থেকে অস্থানিক মূল বের হয়। মূলসহ শাখাটি কেটে মাটিতে রোপন করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আম, লেবু, কমলালেবু, গোলাপ, গন্ধরাজ, বাগান বিলাস, লিচু, লটকন, সফেদা, জামরুল প্রভৃতি উদ্ভিদে গুটি কলম করা যায়।