BCS : ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? [12th BCS]

(ক) বাষ্পীয়
(খ) অন্তর্দহন
(গ) স্টারলিং
(ঘ) রকেট

উত্তর : (ঘ) রকেট

BCS : শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে, কারণ- [12th BCS]

(ক) সরকারি নির্দেশ
(খ) দূর থেকে চোখে পড়বে বলে
(গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
(ঘ) দেখতে সুন্দর লাগে

উত্তর : (গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

BCS : শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ¦লে তা হলো- [12th BCS]

(ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
(খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
(গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
(ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

উত্তর : (গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

BCS : গ্রীন হাউস ইফেক্ট বলতে বোঝায়- [12th BCS]

(ক) সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি
(খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
(গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমান ভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
(ঘ) গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

উত্তর : (খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

BCS : রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়- [12th BCS]

(ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
(খ) রাডারের সাহায্যে চারিদিকের পরিবেশ অবলোকন
(গ) মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
(ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন

উত্তর : (ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন

BCS : পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার হয়, তা হলো- [12th BCS]

(ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
(খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
(গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকের বাতাসকে কার্যকর করে
(ঘ) পালের আকৃতির সুকৌশল ব্যবহার করা যায়

উত্তর : (খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

BCS : কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা যায় সেখানেই থাকে, কারণ- [12th BCS]

(ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
(খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
(গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
(ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে সম্পর্ক বিদ্যমান

উত্তর : (গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

BCS : যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে- [12th BCS]

(ক) ৭৫ ডিবি
(খ) ৯০ ডিবি
(গ) ১০৫ ডিবি
(ঘ) ১২০ ডিবি

উত্তর : (গ) ১০৫ ডিবি

BCS : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর- [12th BCS]

(ক) পূর্ণ প্রতিফলন
(খ) প্রতিসরণ
(গ) বিচ্ছুরণ
(ঘ) পোলারায়ন

উত্তর : (খ) প্রতিসরণ

BCS : রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরী হয় এর প্রধান কারণ- [12th BCS]

(ক) এটি হালকা ও দামে সস্তা
(খ) এটি সব দেশেই পাওয়া যায়
(গ) এতে দ্রæত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
(ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

উত্তর : (গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়