BCS : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়- [11th BCS]

(ক) অণু
(খ) পরমাণু
(গ) ইলেকট্রন
(ঘ) প্রোটন

উত্তর : (খ) পরমাণু

BCS : কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয়- [11th BCS]

(ক) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
(খ) তথ্য দেওয়া ও নেয়ার অংশ বিশেষ
(গ) প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
(ঘ) কম্পিউটার তৈরীর নক্সা

উত্তর : (গ) প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

BCS : মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে- [11th BCS]

(ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে
(খ) খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়
(গ) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
(ঘ) ভূমি ও আয়োনোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে

উত্তর : (ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে

BCS : সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে- [11th BCS]

(ক) ক্যাপাসিটর
(খ) জেনারেটর
(গ) স্টোরেজ ব্যাটারী
(ঘ) ট্রান্সফর্মার

উত্তর : (গ) স্টোরেজ ব্যাটারী

BCS : সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে বর্তমানেও রয়েছে তা হলো- [11th BCS]

(ক) IRRI-1
(খ) IRRI-8
(গ) IRRI-3
(ঘ) IRRI-20

উত্তর : (খ) IRRI-8