BCS : ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ- [11th BCS]

(ক) লোহাকে টেম্পারিং করা হয়েছে
(খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
(গ) বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
(ঘ) বিশেষ আকরিক ব্যবহার করা হয়েছে

উত্তর : (খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

BCS : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কোনটির মতো কাজ করে? [11th BCS]

(ক) লেন্সে
(খ) আতশী কাচ
(গ) দর্পন
(ঘ) প্রিজম

উত্তর : (ঘ) প্রিজম

BCS : সমুদ্র স্রোতের অন্যতম কারণ- [11th BCS]

(ক) সমুদ্রের ঘূর্ণিঝড়
(খ) বায়ু প্রবাহের প্রভাব
(গ) পানির ঘনত্বের তারতম্য
(ঘ) পানিতে তাপের পরিচালনা

উত্তর : (খ) বায়ু প্রবাহের প্রভাব

BCS : একটি বন্দুকের গুলি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়ার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি সেকেন্ডে ১,১০০ ফুট হলে লক্ষ্য বস্তুর দূরত্ব কত ফুট? [11th BCS]

(ক) ১৮৭৫
(খ) ১৯৭৫
(গ) ১৯২৫
(ঘ) ২০১৫

উত্তর : (গ) ১৯২৫

BCS : ক ঘন্টায় ১০ কিমি এবং খ ঘন্টায় ১৫ কিমি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিমি? [11th BCS]

(ক) ১৫
(খ) ২৫
(গ) ২০
(ঘ) ২৮

উত্তর : (ক) ১৫

BCS : একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। কতজন কট আউট হয়েছিল? [11th BCS]

(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

উত্তর : (খ) ৩

BCS : ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়? [11th BCS] (ক) ২০ (খ) ২২.৫ (গ) ২৩ (ঘ) ২৩.৫ উত্তর : (খ) ২২.৫

(ক) ২০
(খ) ২২.৫
(গ) ২৩
(ঘ) ২৩.৫

উত্তর : (খ) ২২.৫