যে সব জীব কঠিন খাদ্য গ্রহনে অক্ষম, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করতে সক্ষম এবং কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত তাদেরকে উদ্ভিদ বা Plants বলে।
উদ্ভিদের বৈশিষ্ট্য (Plants Characters)
১। উদ্ভিদে ক্লোরোফিল থাকায় সবুজ বর্ণের হয়
২। এরা স্বভোজী এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে
৩। এরা কঠিন খাদ্য গ্রহণে অক্ষম
৪। এদের সেলুলোজ নির্মিত জটিল কোষপ্রাচীর থাকে
৫। এদের আমৃত্যু বৃদ্ধি ঘটে
৬। এরা চলন শক্তিহীন
৭। এদের স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র ও ইন্দ্রিয় অঙ্গ থাকে না