২৭ তম বিসিএস বাংলা দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০২ । 27th BCS Bangla Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০২

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

১। যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ লিখুনঃ

(ক) বাংলাদেশের দুর্নীতি ও সন্ত্রাসঃ সমাধানের উপায়
(খ) জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক জাতীয়তাবাদ বনাম বিশ্বায়নের মতবাদ
(গ) জাতীয় সংস্কৃতি ও বিশ্বায়নের সংস্কৃতি
(ঘ) আজকের দিনের প্রচার মাধ্যম
(ঙ) আইন ও বিচারব্যবস্থাঃ বাংলাদেশের বাস্তবতা

২। প্রদত্ত ইঙ্গিত অবলম্বনে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ লিখুনঃ

(ক) বাংলা ভাষার ভবিষ্যৎ( বাংলাদেশের ঐতিহ্য, বর্তমান অবস্থা, বিশ্বায়নের অভিঘাত, লেখকদের ও রাজনীতিবিদদের মনোভাব, আন্তর্জাতিক ভাষা পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা।)

(খ) বাংলাদেশে উচ্চ শিক্ষা(বাংলাদেশে আধুনিক উচ্চ শিক্ষার ইতিহাস, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রভেট বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় নীতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাম্প্রতিক উচ্চশিক্ষার উন্নতির জন্য কী দরকার। )

(গ) বাংলাদেশের প্রাথমিক শিক্ষা(আধুনিক প্রাথমিক শিক্ষার ইতিহাস, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থাঃ সরকারি বিদ্যালয় – বেসরকারি বিদ্যালয়-মাদ্রাসা-ইংলিশ মিডিয়াম স্কুল-জাতীয় মানস গঠনে প্রাথমিক শিক্ষা, পাঠ্যপুস্তকের অবস্থা, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সংস্কারের প্রয়োজন)।

(ঘ) আমাদের এই বাংলাদেশ (বাংলাদেশের ভৌগোলিক পরিচয় ও প্রকৃতি, জলপ্রবাহ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা, বাংলাদেশের তেত্রিশ বছরের অগ্রগতি-রাজনীতি, অর্থনীতি-সংস্কৃতি, এনজিওসমূহের ভূমিকা- সার্বিক উন্নতির উপায়)।

(ঙ) বাংলা বর্ণমালা ও বানান (বাংলা বর্ণমালার বৈশিষ্ট্য, বানানের সমস্যা, বর্তমান বাংলাভাষা ও বানানের সমস্যা, বানান-সংস্কার বিষয়ে বিভিন্ন মত, বানান-সংস্কারের সংগে বর্ণমালা সংস্কার ও কি বিবেচ্য)?

৩। যে-কোন একটির উত্তর লিখুনঃ     ২০
(ক) নববর্ষের দিন দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে নিউইয়র্কে প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।

(খ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজের আর্থিক দুরবস্থার বর্ণনা দিয়ে অর্থ সাহায্যের জন্য উপাচার্য সমীপে একটি পত্র লিখুন।

(গ) আপনার এলাকায় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষ্যে এলাকার শিক্ষার সম্ভাব্য উন্নতির আবেদন সংবলিত একটি স্মারকপত্র রচনা করুন।

 

 

 

২৭ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 27th BCS Bangla First Paper

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

১। ভাবসম্প্রসারণ করুনঃ    ২০

(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
অথবা,
(খ) পুষ্প আপনার জন্য ফোটে না।

২।  সারমর্ম লিখুনঃ     ২০
মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারি যে, সে ঘুমন্ত শিশুটির মত চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই পুস্তকাগারের তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর অগ্নি কাল অক্ষরের শৃঙ্খলে কাল চামড়ার কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে, কালের শঙ্খ-রন্ধ্রে এই নীরব সহস্র বৎসর যদি এককালে ফুৎকার দিয়া উঠে, তবে সে বন্ধনমুক্ত উচ্ছসিত শব্দের স্রোতে দেশ-বিদেশ ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার উপরে কঠিন তুষারের মধ্যে যেমন শত শত বন্যা বাধা পড়িয়া আছে, তেমনি এই পুস্তকাগারের মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হইয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে। কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ-ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে পুরিয়া রাখিবে। অতলস্পর্শ কাল সমুদ্রের উপর কেবল একখানা বই দিয়া সঁকো বাঁধিয়া দিবে।

অথবা,

এ দুর্ভাগ্য দেশ হতে, হে মঙ্গলময়,
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়
লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।
দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,
এই চির পেষণ যন্ত্রণা, ধূলিতলে
এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে
এই আত্ম-অবমান, অন্তরে বাহিরে
এই দাসত্বে রজ্জু, অস্ত নতশিরে
সহস্রের পদপ্রান্ততলে বারম্বার
মনুষ্যমর্যাদাগর্ব চির পরিহার –
এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে
তত চূর্ণ করি দূর করো।

৩। শুদ্ধ করে লিখুনঃ

(ক) তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন। (প্রদান)
(খ) জাপান একটি সমৃদ্ধশালী দেশ। (সমৃদ্ধ)
(গ) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। (উৎকর্ষ/উৎকৃষ্টতা)
(ঘ) রবীন্দ্রনাথ ভয়ঙ্কর প্রতিভাবান কবি ছিলেন।(অত্যন্ত)
(ঙ) তার কথার সঙ্গে কাজের সমাঞ্জস্যতা নেই। (সামঞ্জস্য)
(চ) দারীদ্রতাই মধুসূদনের শেষ জীবনের বৈশিষ্ট্য। (দরিদ্রতাই/দারিদ্র্যই)
(ছ) দূর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য।(দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য)
(জ) নেপালের ভৌগলিক সীমা বর্ণনা কর। (ভৌগোলিক)
(ঝ) সে কৌতুক করার কৌতুহল সম্বরন করতে পারল না।(কৌতূক, সংবরণ)

৪। উপযুক্ত শব্দ বা শব্দসমষ্টি দিয়ে শূন্যস্থান পূরণ করুনঃ:

(ক) গরিবের গায়ে—ভাল নয়। (হাত তোলা)
(খ) —আছে বলে চাকরটাকে বিদায় করে দিয়েছি। (হাতটান)
(গ) রাজায় রাজায় যুদ্ধ হয়,—প্রাণ যায়।(উলুখাগড়ার)
(ঘ) আমার সন্তান যেন থাকে—। (দুধে ভাতে)
(ঙ) তপ্ত ভাতে নুন জোটে না,— ঘি।(পান্তা ভাতে)

৫। যে কোন পাঁচটি বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ:

(ক) অকাল বোধন (অসময়ে আবির্ভাব) – কার্তিক মাসেও বাজারে পাট শাক পাওয়া যায় এ যে অকাল বোধন।।
(খ) ঈদের চাঁদ (কাঙ্ক্ষিত বস্তু) – আমেরিকা প্রবাসী কন্যা-জামাতা ফিরে আসায় মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
(গ) পাথরে পাঁচ কিল (অদৃষ্ট সুপ্রসন্ন) – লটারিতে কবীর তিন লাখ টাকা পেল। এখন তার পাথরে পাঁচ কিল।
(ঘ) আমড়া কাঠের ঢেঁকি (অকেজো লোক) – রফিক একটা আমড়া কাঠের টেকি, তাকে ও অমন দায়িত্বপূর্ণ কাজ দিও না।
(ঙ) গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির পূর্বে ভোগের আয়োজন) – কবীর বলেছে বিসিএস পাস করলে বন্ধুদের চাইনিজ খাওয়াবে এ যে গাছে কাঁঠাল গোঁফে তেল।
(চ) চশমখোর (চক্ষু লজ্জাহীন ব্যক্তি) – চশমখোর না হলে কেউ হজ্ব কাফেলার টাকা সুদে খাটায়?
(ছ) হাড়ে বাতাস লাগা (স্বস্তি পাওয়া) – সন্ত্রাসীটা ক্রসফায়ারে মরেছে এবার এলাকাবাসীর হাড়ে বাতাস লেগেছে।
(জ) রগচটা (বদমেজাজী) – আমাদের অফিসের বড় সাহেব ভীষণ রগচটা, কাজে ফাঁকি দেয়ার জো নেই।
(ঝ) সোনার পাথর বাটি (অসম্ভব বস্তু) – তোমার লেখা গল্পটা পড়ে সোনার পাথর বাটি মনে হল।
(ঞ) ছেঁড়া চুলে খোপা বাঁধা (পরকে আপন করার চেষ্টা) – হঠাৎ করে আত্মীয়-অনাত্মীয়দের খোঁজখবর করা শুরু করল জামিল সাহেব, এ যে ছেঁড়া চুলে খোপা বাঁধার চেষ্টা মনে হয়।

৬। বাক্য রূপান্তর করুনঃ

(ক) চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।(জটিল বাক্য)
(খ) যে মিথ্যাকথা বলে তাকে কেউ পছন্দ করে না।(সরল)
(গ) তার প্রচুর ধনসম্পদ থাকলে সে সুখী নয়।(যৌগিক)
(ঘ) মন দিয়ে লেখাপড়া কর ভবিষ্যতে সুখী হবে।(জটিল)
(ঙ) যেহেতু তার ধনসম্পদ আছে তাই সে অত্যন্ত গর্বিত। (যৌগিক)

৭। যেকোন পাঁচটির বাংলা পরিভাষা দিয়ে বাক্য রচনা করুনঃ

(ক) Allotment
(খ) Bankrupt
(গ) Charter
(ঘ) Embergo(নিষেধাজ্ঞা)
(ঙ) Ombudsman
(চ) Referendum
(ছ) Subjudice(বিচারাধীন)
(জ) Inauguration
(ঝ) Deadlock
(ঞ) Enterprise

৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ    ১.৫×২০=৩০

(ক) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কী? এটি কে, কখন, কোথায় আবিষ্কার করেন?
(খ) বাংলা মঙ্গলকাব্য ধারার দুজন বিখ্যাত কবির নাম লিখুন, প্রত্যেকের একটি করে কাব্যের নাম সহ।
(গ) রচয়িতার নাম সহ মধ্যযুগের তিনটি রোমান্টিক কাব্যের নাম লিখুন।
(ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ কতসালে কী উদ্দেশ্যে স্থাপিত হয়।
(ঙ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কী এবং এটি কত সালে প্রকাশিত হয়।
(চ) বঙ্কিম চন্দ্রের তিনটি উপন্যাসের নাম লিখুন।
(ছ) মধুসূদন দত্তের একটি মহাকাব্য, একটি পত্রকাব্য, ও একটি নাটকের নাম লিখুন।
(জ) বিষাদ সিন্দু কার লেখা? তাঁর আর একটি গ্রন্থের নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
(ঞ) ‘নীল দর্পন’ কে লিখেছেন তাঁর একটি বিখ্যাত প্রহসনের নাম লিখুন।
(ট) জসিমউদ্‌দীনের তিনটি কাব্যের নাম লিখুন।
(ঠ) নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল লিখুন।
(ড) ‘অবরোধবাসিনী’ কে লিখেছেন? তিনি কি হিসাবে বিখ্যাত?
(ঢ) ফররুখ আহমদের দুটি কাব্যের নাম লিখুন।
(ণ) কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী?
(ত) বাংলাদেশের একজন কবি, একজন ঐপন্যাসিক ও একজন নাট্যকারের নাম লিখুন।
(থ) বাংলাদেশের দুজন প্রধান কবি কে কে? তাদের প্রত্যেকের একটি করে কাব্যের নাম লিখুন।
(দ) ‘কবর’ নাটক কে লিখেছেন? তাঁর আর একটি নাটকের নাম লিখুন।
(ধ) সৈয়দ ওয়ালীউল্লাহ, শীদুল্লাহ কায়সার ও আবু ইসহাক এঁদের প্রত্যেকের একটি করে উপন্যাসের নাম লিখুন।
(ন) ‘পিজরাপোল’, ‘জেগে আছি’ এবং ‘আত্মজা ও একটি কবরী গাছ’ গ্রন্থ তিনটির লেখকদের নাম লিখুন।

 

২৯ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 29th BCS Bangladesh Affairs Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

১। সংক্ষেপে বর্ণনা করুন ( প্রয়োজনে সংবিধানের আলোকে) যে কোন ৪টিঃ

(ক) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার
(খ) সংযুক্ত তহবিল
(গ) পি.পি.পি
(ঘ) বাজার অর্থনীতি
(ঙ) অর্থ বিল
(চ) প্রজাতন্ত্রের সহকারী হিসাব
(ছ) মন্ত্রিসভা

২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হইতে কার্যকর হয়? ইহাতে বিধৃত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন।

৩। বাংলাদেশের জনগণের স্বাধীনতার স্পৃহা, ক্রমবিকাশমান স্বাধীনতার চেতনা, রাজনৈতিক সংঘটন, ১৯৪৭ইং হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবং বিশেষভাবে ২৬ মার্চ ১৯৭১ এর ঘটনাপ্রবাহ সমন্বিত করে কিভাবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটলো তা বর্ণনা করুন।

৪। জনগণের নেতা বলতে কী বোঝায়? বিশ্বের আরো অন্তত ২ দুজন নেতার সাথে তুলনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জননেতা এবং সফল স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে বৈশিষ্ট্যের আলোচনা করুন।

৫। বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিক্তা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা সমূহের ইতিবৃত্ত উপস্থাপন করুন।

৬। ‘সুশাসন জনপ্রশাসনের জন্য একটি নব্য সংস্কৃতি’ প্রত্যয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসন এর উপর বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন।

৭। সংবিধান অনুযায়ী অর্থ বিলে কোন বিষয়াবলি সম্বলিত থাকে? কোন মন্ত্রী/মন্ত্রণালয় ইহা প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং উহার সার্বিক অনুমোদন প্রক্রিয়া বর্ণনা করুন।

৮। সংবিধানের অনুচ্ছেদ উল্লেখপূর্বক সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, উহার গঠন, কার্যপ্রণালী ও এখতিয়ার আলোচনা।

৯। সংক্ষেপে বাংলাদেশের ভৌগলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশ সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আলোচনা করুন।

 

২৯ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 29th BCS Bangladesh Affairs First Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। টিকা লিখুন(যে-কোন চারটি)

(ক) খাদ্য নিরাপত্তা
(খ) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
(গ) দুর্নীতি দমন কমিশন
(ঘ) দারিদ্র্য বিমোচন কৌশলপত্র
(ঙ) জাতীয় ক্রীড়া পরিষদ
(চ) জাতীয় আয়কর দিবস
(ছ) পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি

২। সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করুন। মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু? সংক্ষেপে ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন।

৩। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব কতটুকু? সংক্ষেপে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বর্ণনা দিন।

৪। বিদেশে আমাদের জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধিকল্পে কী কী ব্যবস্থা নেওয়া দরকার? অর্থনীতিতে বিদেশি কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব ব্যাখ্যা করুন।

৫। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি সমস্যা, বিশেষত বিদ্যুৎ সমস্যা কতটুকু অন্তরায় সৃষ্টি করেছে? বিদ্যুৎ সমস্যা সমাধানে আশু কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন?

৬। মানবসম্পদ বলতে কী বোঝায়? বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা আপনি সম্পদ নাকি হিসেবে দেখেন?

৭। বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষাপট বর্ণনা করুন। এ ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন কতটুকু বলে আপনি মনে করেন?

৮। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুতে ‘সার্ক’ এর গুরুত্ব অর্জন কতটুকু? আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কের আওতায় কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন?

 

২৯ তম বিসিএস বাংলার দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০২ । 29th BCS Bangla Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০২

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। যে-কোন একটি বিষয়ে রচনা লিখুনঃ     ৪০

(ক) ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য
(খ) নারী শিক্ষা উন্নয়ন
(গ) বিশ্ব জলবায়ু পরিবর্তন
(ঘ) ভেজাল বিরোধী অভিযান
(ঙ) বাংলাদেশে তথ্য অধিকার

২। যে কোন একটি প্রবন্ধ লিখুনঃ     ৪০

(ক) বাংলাদেশে পর্যটন শিল্প
(খ) বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন
(গ) ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি

৩। যে-কোন একটি বিষয়ে পত্র লিখুনঃ  ২০

(ক) শিক্ষা কমিশনের বিপোর্টের কতিপয় প্রস্তাব সম্পর্কে মতামত জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি লিখুন।
(খ) আপনার এলাকার জন্য সাদা মনের মানুষের সংবর্ধনা হবে। সে অনুষ্ঠানে পাঠ করার জন্য একটি মানপত্র রচনা করুন।
(গ) মফস্বলের কোন প্রতিষ্ঠান থেকে ঢাকার কোন প্রতিষ্ঠানের এজেন্সি চেয়ে বাণিজ্যিক পত্র লিখুন।

২৯ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 29th BCS Bangla First Paper

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা     পূর্ণমান-১০০

১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক) শুদ্ধ করে লিখুনঃ     0.৫×১২ = ৬

(১) বঙ্কিমচন্দ্রের রচনানীতির উৎকর্ষতা অনস্বীকার্য। (উৎকর্ষ)
(২) সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত। (স্বশিক্ষিত)
(৩) সকলের সহযোগিতায় আমি স্বার্থকতা লাভ করতে চাই। (সার্থকতা)
(৪) ঝুড়িতে রাখা সমস্ত মাছগুলোর আকার একই রকমের।
(৫) তাহার শুশ্রুষা সান্তুনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম। (শশ্রূষা, সান্ত্বনায়)
(৬) এমন অসহ্যনীয় ব্যথা কখনো অনুভব করিনি। (অসহনীয়/অসহ্য)
(৭) স্ব স্ব ভূমির পুরস্করিনী পরিস্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করিয়াছে। (পুকুর পরিষ্কার)
(৮) কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। (বুদ্ধিজীবীগণ)
(৯) তিনি সানন্দিতচিত্তে সম্মতি দিলেন। (সানন্দে সম্মতি দিলেন। )
(১০) সে যে ব্যাকরণের বিভিষীকায় ভিত নয়, আশা করি তুমি তা জান।(ভয়ে ভীত নয়)
(১১) নদীর তীরের সব জমিগুলো আমার আয়ত্ত্বাধীনে আছে।(আয়ত্তে)
(১২) ভূমিকম্পে দালানাট ধ্বসে পড়লো। (ধসে)

খ)  শূন্যস্থান পূর্ণ করুন: কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে —হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে— প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা— অতিক্রম করতে চেষ্টা করে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোনো কাণ্ডজ্ঞান জন্মে না। ফলে, সকল ক্ষেত্রে তারা—গা ভাসিয়ে চলে। দেশের উন্নতির জন্য—তাদের পক্ষে সম্ভব নয়।
উত্তরঃ আঙ্গুল ফুলে কলাগাছ, কেতাদুরস্ত ভাব , তামার বিষকে, গড্ডলিকা প্রবাহে, ম্যাও ধরা(দায়িত্ব নেওয়া।)

গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : মাছের মা’র পুত্রশোক।

ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুনঃ
পরিপত্র, মুচলেকা, সমঝোতা-স্মারক, সংশ্লেষণ, কুম্ভিলকবৃত্তি, প্রত্ন-উৎস।

ঙ) সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুনঃ

(১) যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য)
(২) পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)
(৩) তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)
(8) জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
(৫) তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? (যৌগিক বাক্য।)
(৬) তোমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)।

২। যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্য):   ২০

(ক) যে সহে, সে রহে।
(খ) অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ ১০×২ = ২০
(ক) সারমর্ম লিখুনঃ

নমি আমি প্রতি জনে, আদ্বিজ চণ্ডাল,
প্রভু ক্রীতদাস!
সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;
সমগ্রে প্রকাশ!
নমি কৃষি-তন্তুজীবী, স্থপতি, তক্ষক,
কর্ম, চর্মকার!
অদ্রিতলে শিলাখণ্ড-দৃষ্টি অগোচরে,
বহ অদ্রিভার!
কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে
হে পূজ্য, হে প্রিয়!
একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে,
আত্মার আত্মীয়

(খ) সারাংশ লিখুনঃ
স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদনে নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়; দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।

৪। অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ   ২×১৫ = ৩০

(ক)  চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
(খ) ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলোচনা করুন।
(গ) বড়ু চণ্ডীদাসের পরিচয় দিন।
(ঘ) বৈষ্ণব পদাবলি কী? এগুলো কোন শতাব্দীর রচনা?
(ঙ) বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেব কেন স্মরণীয়?
(চ) মধ্যযুগের বাংলা সাহিত্যের সাথে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কী?
(ছ) রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় কী ধরনের সাহিত্য রচিত হয়? সে সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন।
(জ) ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর কে কেন বাংলা গদ্যের জনক বলা হয়?
(ঝ) ‘রবীন্দ্রনাথের ছোটগল্পে নারী ব্যক্তিত্ব’ শিরনামে একটি অনুচ্ছেদ লিখুন।
(ঞ) ‘বীরবলী গদ্য’র সৃষ্টা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোকপাত করুন।
(ট) নজরুলের কথা সাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুন।
(ঠ) ‘কল্লোল-যুগ’ বলতে কী বোঝেন? এ যুগের সাহিত্যকে কেন ‘ত্রিশোত্তর সাহত্য’ বলা হয়?
(ড) অ্যাবসার্ড নাটক কী? বাংলাদেশে যে সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাঁদের নামোল্লেখ করুন।
(ঢ) শামসুর রাহমানের কবি-প্রতিভার পরিচয় দিন।
(ণ) বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে-কোন একটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন।

 

৩০ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 30th BCS Bangladesh Affairs Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। টিকা লিখুন (প্রয়োজনে সংবিধানের আলোকে) যেকোন ৪টি

(ক) ন্যায়পাল
(খ)  সংযুক্ত তহবিল
(গ) অধ্যাদেশ
(ঘ)  গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
(ঙ) গ্রামী উন্নয়ন ও কৃষি বিপ্লব
(চ)  সাংবিধানিক সংস্থা
(ছ) অর্থবিল

২। বাংলাদেশের সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কী কী? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক নীতির বিস্তারিত আলোচনা করুন।
৩। জরুরি অবস্থা কী প্রেক্ষাপটে জারি করা যায়? জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানে বিধৃত গুরুত্বপূর্ণ বিষয়াবলি আলোচনা করুন।

৪। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সম্ভাব্য বিরূপ প্রভাব এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রমের বিবরণ দিন।
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) NGO কি? বাংলাদেশের মানবাধিকার ও অর্থনৈতিক অন্নয়নে NGO এর ভূমিকা আলোচনা করুন।
(খ)  রাজনীতির সাথে অর্থনীতির আলোচনা করুন।

৬। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে IMF, ADB এবং World Bank এর ভূমিকা আলোচনা করুন।
৭। স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বিশ্ব সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন।
৮। সংক্ষেপে বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ দিন। একই সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির হাল অবস্থার বিবরণ দিন।
৯। সুশাসন বলতে কি বুঝায়? সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ও ব্যার্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন।

 

৩০ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 30th BCS Bangladesh Affairs First Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। টিকা লিখুন(যেকোন ৪টি)

(ক) ন্যায়পাল
(খ) জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি(ECNEC)
(গ) মানব সম্পদ উন্নয়ন ও তথ্য প্রযুক্তি
(ঘ) বাংলা একাডেমি
(ঙ) স্বাস্থ্যনীতি
(চ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(BCSIR)
(ছ) জাতীয় শিশু দিবস

২। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদীর ভূমিকা বর্ণনা দিন।
৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানার বিবরণ দিন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? প্রত্যেক সেক্টরের কমান্ডারের নাম লিখুন।

৪। সংবিধানের কোন সংশোধনীর বলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়? মূলসংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ কী ছিল? মৌলিক অধিকার সমূহ কিভাবে বলবৎযোগ্য? কখন এগুলো বলবৎযোগ্য নয়?

৫। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘সার্ক’ এর আয়তায় কী কী করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এ যাবৎ SAARC এর অর্জন কতটুকু?

৬। বিশ্বপরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা বর্ণনা করুন। বিশ্ব উষ্ণায়ন প্রকৃয়ায় বাংলাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই ক্ষতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কী?

৭। বিদেশে আমাদের তৈরী পোশাক রপ্তানি বৃদ্ধিকরণে কী কী ব্যবস্থা নেওয়া দরকার? আমাদের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করুন।

৮। জাতীয় শিক্ষানীতির গুরুত্ব বর্ণনা করুন। ‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া’ কথাটি ব্যাখ্যা করুন।

৩০ তম বিসিএস বাংলা দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০২ । 30th BCS Bangla Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০২

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। যে-কোন একটি বিষয়ে রচনা লিখুনঃ    ৪০

(ক)  মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস
(খ)  নদী ভাঙ্গন ও তার প্রতিকার
(গ)  বিশ্ব জলবায়ু পরিবর্তন
(ঘ)  বাংলাদেশের জনশক্তি রপ্তানি
(ঙ) বাংলাদেশের পাঠ শিল্পের ভবিষ্যৎ

২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুনঃ   ৪০

(ক) পরিবেশ আন্দোলন

পরিবেশ আন্দোলনের সূচনা, এই আন্দোলনের কারণসমূহ, বিশ্ব পরিবেশ সচেতনতা, পরিবেশ আন্দোলনে বাংলাদেশের অবস্থান, এই আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়, আন্দোলনের ভবিষ্যৎ, এই আন্দোলনে সরকারি ও বেসরকারি সহযোগিতা

(খ)  ভূমিকম্প

ভূমিকম্প কী এবং কেন হয়? ভূমিকম্পের পরিমাপ ও মাত্রা, বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা, এর মাত্রা বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ অভিমত, ভূমিকম্প চলাকালে কী করণীয়, শেষ হলে কী কী করা কর্তব্য, ভূমিকম্পের মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি, উপসংহার।

(গ) সাংস্কৃতিক আগ্রাসন

দেশজ সংস্কৃতি, সংস্কৃতির বিশ্বায়নের সূচনা, বহি-সংস্কৃতির আগ্রাসন ও প্রসারণ, সাংস্কৃতিক আগ্রাসনে স্থানীয় সংস্কৃতির অবস্থা, বিশ্ব ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের ইতিবাচক দিক, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ, সরকারের করণীয়।

৩। যে-কোন একটি বিষয়ে পত্র লিখুনঃ  ২০

(ক)  স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি লিখুন।
(খ) আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পাঠের জন্য একটি মানপত্র রচনা করুন।
(গ) বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণের যৌক্তিকতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইওকে অনুপ্রাণিত করে একটি পত্র লিখুন।

 

 

৩০ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 30th BCS Bangla First Paper

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা     পূর্ণমান-১০০

১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক) শুদ্ধ করে লিখুন : ০.৫×১২ = ৬

(১) অস্তমান সূর্য দেখতে পর্যটকেরা সমুদ্রের সৈকতে ভীর করছে।
(২) তিনি স্বস্ত্রীক বাহিরে গেছেন।
(৩) সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
(৪) অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
(৫) মরুভুমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়।
(৬) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
(৭) আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা অনুচিত।
(৮) নতুন নতুন ছেলেগুলো বড়ই উতপাত করছে।
(৯) তার মত কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
(১০) রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিষ্ময়।
(১১) সিলেটগামী বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটটি দেরীতে ছাড়বে।
(১২) ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।

উত্তর :
(১) অস্তমান সূর্য দেখতে পর্যটকগণ সমুদ্র-সৈকতে ভিড় করেছেন।
(২) তিনি সস্ত্রীক বাইরে গেছেন। স্ব=নিজ, কিন্তু এখানে অর্থ হবে স্ত্রী সহ তাই শুধু ‘স’।
(৩) সকল ছাত্রের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। -বহুবচনের বাহুল্য দোষ ঘটেছিল।
(৪) আমি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সঠিক পদক্রম অনুসৃত হয়নি।
(৫) মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরূদ্যানের সন্ধান পাওয়া যায়। প্রথম বানানটিতে ‘উ’-কার হবে কিন্তু পরেরটিতে সন্ধির ফলে দীর্ঘস্বর হবে।
(৬) আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। বাহুল্য দোষ ঘটেছিল। প্রত্যক্ষ করা মানেই চোখে দেখা।
(৭) আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত। উত্তর।
(৮) নতুন ছেলেগুলো বড়ই উৎপাত করছে। তিন এর মত।
(৯) তার মত কৃতী ছাত্র খুব কম দেখা যায়। উত্তর দেখুন।
(১০) রবীন্দ্র-প্রতিভা বিশ্বের বিস্ময়। দুটি বানান ভুল ছিল।
(১১) বিমানের সিলেটগামী অভ্যন্তরীণ ফ্লাইটটি দেরিতে ছাড়বে। সিলেটে কোন ফ্লাইট হলে তা অবশ্যই অভ্যন্তরীণ হবে। তাই পদক্রম ঠিক করে সঠিক অর্থ আনাহয়েছে।
(১২) ছাত্রদের কঠোর অধ্যবসায় প্রশংসনীয়।

খ)  শূন্যস্থান পূর্ণ করুন:
কালাবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে—হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে— প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা—অতিক্রম করতে পারে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন— জন্মেনা।
ফলে, সকল ক্ষেত্রে তারা—গা ভাসিয়ে দেয়।

উত্তর: আঙ্গুল ফুলে কলাগাছ , কেতাদুরস্ত ভাব, তামার বিষ কে , কাণ্ডজ্ঞান, গড্ডলিকা প্রবাহে

গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন:
অতি দর্পে হত লঙ্কা। প্রবাদটির অর্থ : অহংকার পতনের মূল।

ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন:
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র।

ঙ) সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন:
(১) না গেলে দেখতে পাবে না। (যৌগিক বাক্য)
(২) আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)।
(৩) সৎপথে চল, দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
(৪) তিনি আর এ পথ মাড়ান না। (জটিল বাক্য)।
(৫) যদি বারণ কর তবে গান গাবনা। (সরল বাক্য)
(৬) সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। (না বাচক বাক্য)
উত্তর:
(১) যাও, নতুবা দেখতে পাবে না।
(২) আপনি চাইলে আমি আগামীকাল আসতে পারি।
(৩) সৎপথে চললে জীবনে উন্নতি হবে।
(৪) তিনি সেই ব্যক্তি যিনি এই পথ মাড়ান না।
(৫) বারণ করলে গান গাব না।
(৬) সূর্য পশ্চিম দিক ব্যতীত অস্ত যায় না।

২। যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্য) :
(ক) নাচতে না জানলে উঠান বাঁকা।
(খ) অল্প জলের তিতপুঁটি, তার এত ছটফটি।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) সারমর্ম লিখুনঃ     ১০×২ = ২০

হে মহাজীবন, আর একাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানাতে!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

(খ) সারাংশ লিখুনঃ
হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুই ত্ব মার্কা চুলের গাছা নিয়েই আজ এত চুলাচুলি। আজ যে মারামারিটা বেঁধেছে, সেটাও এই পণ্ডিত-মোল্লার মারামারি, হিন্দু-মুসলমানের মারামারি নয় । নারায়ণের গদা আর আল্লার তলোয়ার কোনদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনই এক, তার এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না।

৪।  অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন: ২×১৫ = ৩০

ক) চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন।
খ) নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে?
গ) দু’জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন।
ঘ) মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো লিখুন।
ঙ) জীবনী সাহিত্য বলতে কী বুঝেন?
চ) রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের জনক বলা হয় কেন?
জ) বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কী বুঝায়?
ঝ) বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের কথা বর্ণনা দিন।
ঞ) ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের জনপ্রিয়তার কারণ কী?
চ) বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
ঠ) ‘ধুসর পাণ্ডুলিপি’ কাব্য কে রচনা করেন? তাঁর কবি মানসের পরিচয় দিন।
ড) বিয়োগান্ত নাটক কাকে বলে? বিয়োগান্ত নাটকের বৈশিষ্ট্য কী?
ঢ) পথ নাটক কাকে বলে? নাট্যকারের নাম সহ দুটি পথনাটকের নাম লিখুন।
ণ) মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন।