৩১ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 31th BCS Bangladesh Affairs

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

[১নং সহ যে কোন ৮টি প্রশ্নের উত্তর দিন]

১। সংক্ষেপে বর্ণনা করুন (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে)

(ক) জাতীয় সংস্কৃতি
(খ) সম্পত্তির অধিকার
(গ) ধর্মীয় স্বাধীনতা
(ঘ) প্রশাসনিক ট্রাইবুনাল
(ঙ) বাংলাদেশের স্বাধনিতা যুদ্ধ
(চ) সম্পূরক বা অতিরিক্ত মজুরি
(ছ) রাষ্ট্রপতির অভিশংসন
(জ) সংসদীয় কার্যাবলি।

২। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্ক বর্ণনা করুন্। ৫
(খ) মন্ত্রসভা গঠন প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধানের বিধান উল্লেখ করুন। ৫

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

( ক) কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক সুশাসন প্রতিষ্ঠায় কী হওয়া উচিত? ৫
(খ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দুর্বল দিকগুলো উল্লেখ করুন। ৫

৪। সিভিল সোসাইটির বৈশিষ্ট্যসমূহ লিখুন। সিভিল সোসাইটির সাথে সরকারের সম্পর্ক কী হওয়া উচিত? বর্ণনা করুন। ১০

৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম এনজিওদের ভূমিকা লিখুন। ৫
(খ) বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে উল্লেখ করুন। গৃহীত পদক্ষেপগুলো CEDAW (Convention on the Elimination of Discrimination Against Woman) সমর্থন করে কি? ৫

৬। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এ শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কী ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে? ১০

৭। বাংলাদেশের কৃষি জি অকৃষি কাজে স্থানান্তরিত হবার স্বরূপ ও সংকট বিশ্লেষণ করুন। এ সংকট মোচনের উপায়গুলো কী কী ? ১০

৮। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কতটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি আছে? বাংলাদেশের বাণিজ্র ঘাটতি নিরসনে আঞ্চলিক বাণিজ্য চুক্তিগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে? আলোচনা করুন । ১০

৯। বাংলাদেশে ঋণপ্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কী কী? শর্তযুক্ত ঋন পরিহার করা সম্ভব কি? যৌক্তিক পরামর্শ দিন। ১০

১০। গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলসূহের ভূমিকা কী হওয়া উচি? গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় সিভিল-সেনাবাহিনী সম্পর্কে কতটা প্রয়োজনীয়? আলোচনা করুন। ১০

 

৩১ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 31th BCS Bangladesh Affairs

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

১। টীকা লিখুন (যে কোন চারটি):

(ক) ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা;
(খ) জাতীয় প্রতীক;
(গ) লালন শাহ
(ঘ) তিতুমীরের বাঁশের কেল্লা;
(ঙ) উৎসে আয়কর;
(চ) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।

২। ঐতিহাসিক ভাষা আন্দোলন বাংগালীর সাংস্কৃতিক পুনর্জাগরণ ও আমাদের স্বাধীনতা অর্জনের বীজ বপন কী ভূমিকা রেখেছিল?

৩। HIES (Household Income & Expenditure Survey) ২০১১-তে সংগৃহিত প্রধান তথ্য সমূহ কী কী এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে এর কী প্রভাব পড়া উচিত বলে আপনি মনে করেন?

৪। সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ কী কী, এবং তা অর্জনে বাংলাদেশের অনুসৃত কৌশল ও অর্জিত সাফল্যসমূহ আলোচনা করুন।

৫। বাংলাদেশের হাওর অঞ্চলের প্রদান সমস্যাসমূহ কী কী এবং কিভাবে ঐ এলাকার অধিবাসীদের জীবনযাত্রার মানের উন্নতি দ্রুততর করা যায়?

৬। বৈদেশিক কর্মসংস্থনে ও রেমিটেন্স আয় বর্ধনে বাংলাদেশের বর্তমান সাফল্য এবং তা ধরে রাখার জন্য ভবিষ্যৎ চ্যালেঞ্জের চিত্র তুলে ধরুন।

৭। সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসূহ কী কী ? সংসদ সদস্যের আসন কেন এবং কখন শূন্য ঘোষনা করা যায়?

৮। পাটের জিনোম ডিকোড উদ্ভাবন বাংলাদেশের পাট চাষ এবং পাটজাত পণ্য উৎপাদনে কি সম্ভাবনার সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন?

৩২ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 32th BCS Bangladesh Affairs

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

[১নং প্রশ্ন সহ যে কোন ৮টি প্রশ্নের উত্তর দিন]

১। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরণে টীকা লিখুন (যে কোন চারটি):

(ক) সংযুক্ত তহবিল

(খ) রাষ্ট্রপতির দায়মুক্তি

(গ) ধর্মীয় স্বাধীনতা

(ঘ) সম্পূরক মঞ্জুরী

(ঙ) অর্থ বিল

(চ) ন্যায়পাল

২। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী বলতে কী বোঝেন? বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন পাঁচটি কর্মসূচি বাস্তাবয়ন সমস্যা ও ফলাফল সম্বন্ধে আলোচনা করুন।

৩। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বলতে কী বোঝেন? নির্ধারিত লক্ষ্যগুলি অর্জনে বাংলাদেশের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করুন।

৪। বাংলাদেশে নারী উন্নয়নের উদ্যোগগুলি আলোচনা করে আরও কোনো নতুন উদ্যোগের সুপারিশ করেন কি? কী কী? বর্ণনা করুন।

৫। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও উহার কার্যাবলি আলোচনা করিয়া উহাতে কোনে পরিবর্তন সুপারিশ করেন কি?

৬। বাংলাদেশের প্রধানমন্ত্রী অতিমাত্রায় ক্ষমতার অধিকারী’- এ উক্তির পক্ষে ও বিপক্ষে আপনার বক্তব্য উপস্থাপন করুন।

৭। ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার মুলনীতিসমূহ বর্ণনা করুন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের প্রেক্ষিতে কী কী পরিবর্তন সাধিত হয়েছে?

৮। বাংলাদেশের ভৌগলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বৈচিত্রে পরিপূর্ণ- আপনি ইহা কিভাবে ব্যাখ্যা করবেন?

৯। সুশীল সমাজ বলতে কী বোঝেন? তাদের ভূমিকা মূল্যায়ন করুন। আপনি কি মনে রেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের মত দ্বিধাবিভক্ত? যুক্তি দিয়ে বর্ণনা করুন।

১০। জলবায়ূ পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে কী কী বিরূপ প্রভাব পড়েছে এবং পড়তে পারে বণৃনা করে সরকারের গৃহীত প্রস্তবমুলক ব্যবস্থার বর্ণনা দিন।

 

৩২ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 32th BCS Bangladesh Affairs

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

[যে কোন ১০টি প্রশ্নের উত্তর দিন]  ১০×১০ = ১০০

১। ১৯৪৭ সালের পর হতে বাঙ্গালী জাতীয়তাবাদের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।

২। বাংরাদেশকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয় কেন? সংশ্লিষ্ট ভৌগলিক তথ্যসমুহ উল্লেখপুবৃক বর্ণনা করুন।

৩। সংবিধান সংশোধন বলতে কী বুঝায়? বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে এবং পঞ্চাদশ সংবিধান সংশোধনের উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করুন।

৪। মধ্যম আয়ের দেশ বলতে কী বুঝেন? মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায়?

৫। স্থানীয় সরকার পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যতীত সত্যিকার অর্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্ভভ নয়-বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করুন।

৬। ই, পি, জেড কি? ই পি জেড কিভাবে শিল্প উন্নয়ন ভূমিকা রাখছে?

৭। বর্তমানে গ্যাস সংকট মোকাবিলায় সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে? সম্প্রতি বাংলাদেশ কর্তৃক সমুদ্র বিজয় এতে কী প্রভাব ফেলবে বলে মনে করেন?

৮। দারিদ্র বিমোচন বলতে কী বুঝায় ? এ বিষয়ে বাংলাদেশের সাফল্য বা ব্যর্থতা বর্ণনা করুন।

৯। বাংলাদেশের জনাধিক্যের কারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করুন।

১০। বাংলাদেশের নিরক্ষরতা ২০২১ সালের মধ্যে দুরকরণে কী কী কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন?

১১। বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কতটি এবং কী কী? প্রধান তিনটি উপজাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।

১২। GDP-তে শিল্পখাতের অবদান তুলে ধরুন। বাংলাদেশে শিল্পখাতে বিদ্যমান সমস্যা ও তা সমাধানে আপনার সুপারিশ কী ?

১৩। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু? এদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কী কী করণীয় বলে আনি মনে করেন?

১৪। বাংলাদেশে সরকারি- বেসরকারী অংশীদারিত্বের (পিপিপি) আওতার ব্যক্তিখাতকে সম্পৃক্ত করা প্রয়োজনীয়তা কী ? এ যাবৎ কী কী প্রকল্প পিপিপি এর আওতার বাস্তবায়িত হচ্ছে?

১৫। বাংলাদেশে পুঁজি বাজারের সম্ভাবনা কতটুকু? পুঁজি বাজারের ব্যিমান সমস্যা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন?

 

৩২ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 32th BCS Bangla First Paper

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা     পূর্ণমান-১০০

[বিঃদ্রঃ ডান দিকে সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক)  বানানগুলো শুদ্ধ করে লিখুন: ০.৫×১২= ৬

(১) দৈন্যতা প্রশংসনীয় নয়।
(২) ছাত্রীগণের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম।
(৩) এমন অসহ্যনীয় ব্যাথা আমি আর কখনও অনুভব করি নাই।
(৪) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
(৫) আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত।
(৬) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
(৭) সমুদয় সভ্যগণ আসিয়াছেন।
(৮) পাতায় পাতায় পরে নিশির শিশির।
(৯) ঝন্ঝা শেষ হইতে না হতে কুঝঝটি অনঢলটি ছাইয়া ফেললো।
(১০) পৈত্রিক সম্পত্তির মাধ্যমে ভদ্রস্থতা রক্ষা হয়, মহদুপকারও হয়।
(১১) সকলে একত্রিত হয়ে ধুমপান পরিত্যয্য ঘোষনা করিলেন।
(১২) অনুবাদিত কবিতাটি পড়ে সে উচ্ছাসে উচ্ছল হয়ে উঠল।

খ)    শূন্যস্থান পূরণ করুনঃ       ৬
আজকের দুনিয়াটা আর্শ্যভাবে অর্থের না …… উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল—যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড—শুধুই আত্মাবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এই মূড়তাকে – না করতে পারে, তবে— কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক– এসে ৗেছেছে, যেখান থেকে আর হয়তো—উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।

গ)    ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুনঃ         ৬
যে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর।

ঘ)    নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুনঃ       ৬
অম্বয়, কমা, আনুনাসিক, ছাঁচ, টোকা, সারসংক্ষেপ।

ঙ)   নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুনঃ      ৬

(১) ধনীরা প্রায়ই কুপণ হয়। (জটিরল বাক্য)।
(২) মিথ্যা বলার জন্র তোমার পাপ হবে। (যৌগিক বাক্য)।
(৩) যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। (সরল বাক্য)
(৪) সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। (প্রশ্নাত্মক বাক্য)
(৫) আরও কথা আছে। (নেতিবাচক বাক্য)।
(৬) তাঁর আদর্শ বিষ্মরণযোগ্য নয। (অস্তিবাচক বাক্য)।

 

২। যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে):    ২০

(ক) জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল।
(খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

৩। সারমর্ম লিখুনঃ      ১০×২ = ২০
(ক) সারমর্ম লিখুনঃ

সবারে বাসিব ভাল, করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নতুন সমাজ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ-
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত।
মানুষে মানুষে হল কত হানাহানি।
এবার মোদের পূন্যে সমুদিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সবে সৌহার্দের বাণী।

(খ) সারমর্ম লিখুনঃ

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর।
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্র“বারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা করে নারী হেয়-জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান।

অথবা,

পাপ যে, শয়তান যে .. নর নাহে নারী নহে,
ক্লীব সে, তার সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ, রস-মধু-গন্ধ সুনির্মল।

৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ     ২×১৫ = ৩০

ক) ‘সান্ধ্য ভাষা’ কী? এ ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে, সংক্ষেপে লিখুন।
খ) বিখ্যাত চারজন বৈষ্নব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিন।
গ) আলাওলকে পন্ডিত কবি’ বলা হয় কেন?
ঘ) ‘লায়লী মজনু’ কাব্যের প্রেমের স্বরুপ আলোচনা করুন।
ঙ) ‘মেঘনাদবধ’ কাব্যের সর্গ সংখ্যা কত এবং কী কী ?
চ) সংক্ষেপে কপালকুন্ডলা চরিত্রের স্বরুপ নির্ণয় করুন।
ছ) ‘গৃহদাহ’ উপন্যাসে সুরেশ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন।
জ) ‘সধবার একাদশী’ কি সার্থক প্রহসন? আলোচনা করুন।
ঝ) লোকসাহিত্য বলতে কী বুঝেন? এর প্রধান শাখা কী কী ?
ঞ) ‘পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
ট) কবি কায়কোবাদের প্রকৃত নম কী? তাঁর লেখা ‘অশ্রমালা’ কাব্যের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ করুন।
ঠ) গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন কে ? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
ড) সৈয়দ মুজতবা আলীর চারটি গ্রন্থের নাম লিখুন।
ঢ) ‘নারী জাগরণের অগ্রদূত’ বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ রচনাটির কাহিনী সংক্ষেপে বিবৃত করুন।
ণ) মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করুন।

 

৩৩ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 33th BCS Bangladesh Affairs Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ডান দিকে সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। যে কোনো আটটি প্রশ্নের দিনঃ

(ক) বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
(খ) বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
(গ) আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
(ঘ) বঙ্গদেশে কবে আর্যদের আবির্ভিব ঘটে?
(ঙ) কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন?
(চ) মুগল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?
(ছ) পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
(জ) বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি?
(ঝ) DPT–এর পূর্ণরূপ কি?
(ঞ) TT-এর পূর্ণরূপ কি?

২। বাংলাদেশের দশটি সুন্দরতম পর্যটন কেন্দ্রের নাম কি?
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ?
(খ) বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
৪। নিচের প্রশ্নগুলো আলোচনা করুনঃ

(ক) ছিট মহল কি?
(খ) স্ট্রিপ ম্যাপ কি?

৫। নিচের প্রশ্নগুলো আলোচনা করুনঃ

(ক) আবহাওয়া বলতে কি বুঝায়?
(খ) ঢাকায় শায়েস্তা খানের নির্মিত কীর্তিগুলি কি কি?
(গ) পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
৬ নিচের প্রশ্নগুলো আলোচনা করুনঃ ।

(ক) বঙ্গবঙ্গ কি?
(খ) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রিয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়?
(গ) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
৭। (ক) স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(খ) কবে কোথয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার শপথ নেয়া হয় ?
(গ) শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) নদী কাহকে বলে?
(খ) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি ?
(গ) বাংলাদেশের বৃহত্তর ব-দ্বীপ কোনটি?
৯। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) ঢাকায় অবস্থিত এশিয়ার বৃত্তহম ডায়বেটিক হাসপাতাল কোনটি?
(খ) বঙ্গোপসাগর কোন মহাদেশের অংশবিশেষ?
(গ) বঙ্গোপসাগরের সীমারেখা কি?
১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয় কোন দূষণ প্রক্রিয়ায়?
(খ) নিসর্গ কর্মসূচী কি?
(গ) বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের এবং কি কি?
১১। নিচের প্রশ্নগুলো আলোচনা করুনঃ

(ক) সংবিধান কি?
(খ) বাংলাদেশ সংবিধানের মূল চার নীতি কি কি?
(গ) বঙ্গবন্ধুর (শেখ মুজিবুর রহমান)-এর প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

১২। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান?
(খ) মহামান্য রাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কোন সংস্থার প্রধান?

 

৩৩ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 33th BCS Bangladesh Affairs First Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ডান দিকে সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। যুদ্ধাপরাধ কি? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে? যুদ্ধাপরাধীদের বিচারের যৌক্তিকতা বর্ণনা করুন।

২। টেকসই উন্নয়ন বলতে কি বুঝায়? বাংলাদেশে টেকসই উন্নয়নে অন্তরায়গুলি কি কি?

৩। দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন প্রকৃত কার্যকরি ভূমিকা গ্রহণ করতে পারছে না কেন।

৪। বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয় কেন? সংশ্লিষ্ট ভৌগোলিক তথ্যসমূহ উল্লেখপূর্বক বর্ণনা করুন।

৫। সামাজিক অস্থিরতা বলতে কি বুঝায়? বাংলাদেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণ ও এর প্রতিকার আলোচনা করুন।

৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাবের কারণ কি ছিল? আমাদের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করুন।

৭। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সংস্কৃতির অবদান আলোচনা করুন।

৮। বাংলাদেশের প্রধান উপজাতি কতটি এবং কি কি? প্রধান তিনটি উপজাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।

৯। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি? বাংলাদেশে নির্বাচন কমিশনের দুর্বল দিকগুলি আলোচনা করুন।

১০। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব আলোচনা করুন। এক্ষেত্রে বোয়েসেল ( Bangladesh Overseas Employment and Service Ltd ) ও বায়রা (Bangladesh Association of International Recruiting Agencies) ভূমিকা আলোচনা করুন।

১১। আওয়ামী মুসলিম লীগের নাম কেন আওয়ামী লীগ করা হয়? কত সালে আওয়ামী লীগ নামকরণ করা হয়?

১২। টীকা লিখুন (যে কোনো চারটি) :

(ক) ডেসটিনি ২০০০ লিঃ;
(খ) হলমার্ক গ্ররপ লিঃ;
(গ) রাম সাগর; আয়কর মেলা;
(ঙ) ন্যায়পাল;
(চ) হযরত খান জাহান আলী (রাঃ)।

৩৩ তম বিসিএস বাংলা দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০২ । 33th BCS Bangla Second Paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০২

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ডান দিকে সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। যে কোন একটি বিষয়ে রচনা লিখুনঃ

(ক) মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;
(খ) দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজশক্তির ভূমিকা।
(গ) বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্যৎ
(ঘ) বাঙালিদের বুদ্ধির মুক্তি আন্দালন ও বাংলা সাহিত্য;
(ঙ) বাংলাদেশে ফোকলোর চর্চা।

২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন :

(ক) পরিবেশ আন্দোলনঃ

(পরিবেশের সংজ্ঞা, পরিবেশ আন্দোলনের সুচনা, পরিবেশ আন্দোলনের কারণসমূহ বিশ্ব পরিবেশ সচেতনতা, পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা, পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়, পরিবেশ আন্দোলনে সরকারি-বেসরকারি সহযোগিতা, উপসংহার।

(খ) নারীর ক্ষমতায়নঃ

(সূচনা, বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট, প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান, নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া ও বাস্তব প্রেক্ষাপট, নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ, উপসংহার।

(গ) নিয়মাবর্তিতা ও শৃঙ্খলাবোধঃ

(ভূমিকা, নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা, সমাজ ও জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা, নিয়মানুশীলনের প্রস্তুতিকাল, নিয়মানুবর্তিতা ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয়, নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি, নিয়মানুবর্তিতার ফলাফল, উপসংহার।)

৩। যে কেন একটি বিষয়ে রচনা লিখুনঃ

(ক) বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্র“টি সংশোধন ও সঠিক ইতিহাস সংরকষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন।
(খ) আপনার অঞ্চলেরকৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে একটি কমিউনিটি খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন’ মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।
(গ) মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে, পৌর মেয়রকে পত্র লিখুন।

 

 

৩৩ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 33th BCS Bangla First Paper

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা     পূর্ণমান-১০০

 

[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ

(১) এসব লোকগুলোকে আমি চিনি।
(২) তুমি আমার কাছে আরও প্রিয়তর।
(৩) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
(৪) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
(৫) সে গাছ হইতে অবতরণ করিল।
(৬) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
(৭) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
(৮) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
(৯) আমি অপমান হয়েছি।
(১০) ইতোমধ্যে
(১১) নিরপরাধী লোক কাকেও ভয় করে না।
(১২) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।

(খ) শূন্যস্থান পূরণ করুনঃ
বিদ্যা মানুষের মূল্যবান—,সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু—তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোন লোক— লাভেরযোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা—আপনার—পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার—পরিত্যাগ করাই শ্রেয়।

(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুনঃ
পুষ্প আপনার জন্য কোটে না।

(ঘ) নিচের শ্বদগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুনঃ
সান্ত্বনা, ঊর্দ্ব, ধিক্কৃত, আশস, অচিন্ত্য, কটূক্তি।

(ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুনঃ

(১) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)
(২) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
(৩) বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
(৪) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
(৫) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)
(৬) যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)

২। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ লিখুন (অনধিক ২০টি বাক্য )ঃ

(ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।

৩। সারমর্ম লিখুনঃ

(ক) একদা ছিল না জুতা চরণযুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ঘীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
দেখি সেথা একজন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের ধুঃখের কথা করিলে চিন্তন
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

(খ) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে
পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ

(ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?
(খ) বাংলা গদ্যের জনক কে?
(গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।
(ঙ) বড়ৃচণ্ডীদাস রচিত কাব্যের নাম লিখুন।
(চ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
(ছ) ‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
(জ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
(ঝ) ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
(ঞ) মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
(ট) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।
(ঠ) বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকারের নাম লিখুন।
(ড) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ উপন্যাসিকের নাম লিখুন।
(ঢ) বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ট পদকর্তার নাম লিখুন।
(ণ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কন ও রায়গুণাকর।

 

৩৪ তম বিসিএস বিজ্ঞান লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০১০ । 34th BCS Science Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বিজ্ঞান ও প্রযুক্তি

বিষয় কোড-০১০

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

১। প্রশ্নগুলোর উত্তর দিনঃ   ৫×২ = ১০

(ক) লাউড স্পিকার কি? এটা কিভাবে কাজ করে?
(খ) RUBY LASER এর গঠন বর্ণনা করুন।
(গ) চৌম্বক বলরেখা বলতে কি বোঝায়? এর ধর্মাবলি লিখুন।
(ঘ) ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ কি কি? এর চিকিৎসা উল্লেখ করুন।
(ঙ) একটি সাধারণ বিদ্যুৎ কোষের গঠন প্রণালি বর্ণনা করুন।

২। প্রশ্নগুলোর উত্তর দিনঃ   ৫×২ = ১০

(ক) বৈদ্যুতিক কোষ ও ব্যাটারির মধ্যে পার্থক্য লিখুন
(খ) পুকুরের চেয়ে সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ কেন?
(গ) “ডিজিটাল” এবং “এনালগ” এ দুটি শব্দ দিয়ে ইলেক্ট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি বুঝানো হয় ?
(ঘ) নাইট্রোজেন চক্র কি? সংক্ষেপে লিখুন।

৩। প্রশ্নগুলোর উত্তর দিনঃ   ৫×২ = ১০

(ক) সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) শব্দ দূষণ কি? এর ফলে কি ক্ষতি হয়?
(গ) একটি বাতির গায়ে 220V-25W লেখা আছে- কথাটির অর্থ কি?
(ঘ) মোটরগাড়ির ইঞ্জিনে ব্যবহৃত কোষে বিশুদ্ধ পানি দিতে হয় কেন?

৪। প্রশ্নগুলোর উত্তর দিনঃ   ৫×২ = ১০

(ক) হীরকের সংকট কোণ ২৪০ বলতে কি বোঝায়?
(খ) সামুদ্রিক জলোচ্ছ্বাস কি এবং কেন ঘটে ?
(গ) গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে?
(ঘ) পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন গঠনের মূল পার্থক্য কি?

৫। প্রশ্নগুলোর উত্তর দিনঃ   ৫×২ = ১০

(ক) LDLও HDL কি? মানব দেহে এদের কাজ কি?
(খ) রক্তের Rh ফ্যাক্টর কি? এটি কেন গুরুত্বপূর্ণ?
(গ) IC কি? এর সুবিধাগুলো লিখুন।
(ঘ) স্বরকম্পের প্রয়োগ(Application of Beats) লিখুন।