মরু ও পর্বতগাত্রের পাথরে লাইকেন সু² ফাটল সৃষ্টি করে। লাইকেনের শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কার্বোনিক এসিড গঠন করে। কার্বোনিক এসিড পাথরকে বিচুর্ণ করে। বিচুর্ণ পাথরের সাথে লাইকেনের মৃতদেহ মিশে হিউমাস সৃষ্টি করে। হিউমাস গঠনের মাধ্যমেই মাটি গঠিত হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
লাইকেন থেকে ওষুধ উৎপাদন । ড. সিদ্দিক পাবলিকেশন্স
ওষুধ উৎপাদনে লাইকেনের ব্যবহার হলো-
(i) Rocella montagnei লাইকেন থেকে ইরিথ্রিন (Erythrin) উৎপন্ন হয়। ইরিথ্রিন অ্যানজাইনা বা হৃৎরোগের চিকিৎসায় ব্যবহার হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(ii) লাইকেন থেকে উৎপন্ন উসনো (Usno) ও ইভোসিন (Evosin) ক্রিম (এন্টিসেপ্টিক) টিউমার ও ভাইরাস প্রতিরোধে এবং ব্যথা নিরাময়ে ব্যবহার হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(iii) লাইকেন থেকে উৎপন্ন লিচেনিন (Lichenin) ও আইসোলিচেনিন (Isolichenin) টিউমার প্রতিরোধ করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(iv) Peltigera canina জলাতঙ্ক রোগে এবং Cladonia cristatella হুপিং কাশি রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(v) জন্ডিস, ডায়রিয়া, জ্বর ও চর্মরোগের ওষুধ লাইকেন থেকে তৈরী করা হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(vi) Cetraria islandica যক্ষ্মা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
(vii) লাইকেন থেকে উৎপন্ন উসনিক এসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(viii) লাইকেন থেকে উৎপন্ন প্রোটোলিচেস্টেরিনিক এসিড ক্যান্সার প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(ix) Lobaria pulmonaria লাইকেন ফুসফুসের রোগ নিরাময়ে ব্যবহার হয়।
(x) Xanthoria জন্ডিস রোগ নিরাময়ে ব্যবহার হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
লাইকেন থেকে পশু খাদ্য তৈরী । ড. সিদ্দিক পাবলিকেশন্স
তুন্দ্রা অঞ্চলে রেইনডিয়ার মস (Cladonia rangiferina) নামক লাইকেন বলগা হরিণ ও গবাদিপশুর প্রিয় খাদ্য। Labaria pulmonaria, Ramalina fraxinea, Evernea prunastri, Cetraria islandica প্রভৃতি লাইকেন গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। ক্যারিবু, চমরি গরু ও বিভিন্ন বন্যপ্রাণী লাইকেনের উপর বহুলাংশে নির্ভরশীল। ড.সিদ্দিকপাবলিকেশন্স
লাইকেন থেকে খাদ্য তৈরী । ড. সিদ্দিক পাবলিকেশন্স
লাইকেনে ‘লাইকেনিন’ নামক শর্করা থাকায় মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নরওয়ে, সুইডেন ও আইসল্যান্ডে Cetraria islandica, মিশরে Evernia prunastri, ভারতে Parmelia sulcata এবং চীন ও জাপানে Endocarpon miniatum (স্টোন মাশরুম) মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।ড.সিদ্দিকপাবলিকেশন্স
লাইকেনের জনন পদ্ধতি আলোচনা । ড. সিদ্দিক পাবলিকেশন্স
লাইকেনের প্রজনন পদ্ধতি হলো–
১। অঙ্গজ জননঃ খন্ডায়ন এবং ক্রমাগত মৃত্যু ও পচন প্রক্রিয়ায় লাইকেনের অঙ্গজ জনন ঘটে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
২। অযৌন জননঃ স্পোর উৎপাদনের মাধ্যমে লাইকেনের অযৌন জনন ঘটে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(i) সোরেডিয়াম (Soredium)ঃ সোরেডিয়াম হলো ছত্রাক দ্বারা আবৃত শৈবালের ক্ষুদ্রাকার দেহ। ইহা বাতাস দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে।
(ii) ইসিডিয়াম (Isidium)ঃ ইসিডিয়াম হলো ক্ষুদ্রাকার প্যাপিলার মতো স্পোর। ইহা বৃদ্ধিপ্রাপ্ত ও রুপান্তরিত হয়ে নতুন লাইকেন গঠন করে।
(iii) পিকনিডিয়াম (Pycnidium)ঃ পিকনিডিয়ামের ভিতরে পিকনিডিওস্পোর উৎপন্ন হয়। পিকনিডিওস্পোর অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
(iv) ফাইলিডিয়াম (Phylidium)ঃ ফোলিওজ লাইকেনে পত্র সদৃশ ফাইলিডিয়া উৎপন্ন হয়। লাইকেন ফাইলিডিয়া দ্বারা বংশবৃদ্ধি ঘটায়।
৩। যৌনজননঃ লাইকেনের জনন অঙ্গ হলো অ্যাস্কোকার্প বা ব্যাসিডিওকার্প। প্লাজমোগ্যামির মাধ্যমেও লাইকেনের যৌন জনন ঘটে। লাইকেনের পুংজননাঙ্গকে স্পার্মাগোনিয়া এবং স্ত্রীজননাঙ্গকে কার্পোগোনিয়া বলে। স্পার্মাগোনিয়ামে পুংগ্যামিট এবং কার্পোগোনিয়ামে স্ত্রীগ্যামিট উৎপন্ন হয়। পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোট অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
লাইকেনের যৌনজনন । ড. সিদ্দিক পাবলিকেশন্স
লাইকেনের জনন অঙ্গ হলো অ্যাস্কোকার্প বা ব্যাসিডিওকার্প। প্লাজমোগ্যামির মাধ্যমেও লাইকেনের যৌন জনন ঘটে। লাইকেনের পুংজননাঙ্গকে স্পার্মাগোনিয়া এবং স্ত্রীজননাঙ্গকে কার্পোগোনিয়া বলে। স্পার্মাগোনিয়ামে পুংগ্যামিট এবং কার্পোগোনিয়ামে স্ত্রীগ্যামিট উৎপন্ন হয়। পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোট অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
ফাইলিডিয়াম কী । Phylidium কী
ফোলিওজ লাইকেনে পত্র সদৃশ ফাইলিডিয়া উৎপন্ন হয়। লাইকেন ফাইলিডিয়া দ্বারা বংশবৃদ্ধি ঘটায়।
পিকনিডিয়াম কী । Pycnidium কী
পিকনিডিয়ামের ভিতরে পিকনিডিওস্পোর উৎপন্ন হয়। পিকনিডিওস্পোর অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে। ড.সিদ্দিকপাবলিকেশন্স
ইসিডিয়াম কী । Isidium কী
ইসিডিয়াম হলো ক্ষুদ্রাকার প্যাপিলার মতো স্পোর। ইহা বৃদ্ধিপ্রাপ্ত ও রুপান্তরিত হয়ে নতুন লাইকেন গঠন করে।
সোরেডিয়াম কী । Soredium কী
সোরেডিয়াম হলো ছত্রাক দ্বারা আবৃত শৈবালের ক্ষুদ্রাকার দেহ। ইহা বাতাস দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন লাইকেন গঠন করে।