DNA রেপ্লিকেশনের জৈবিক গুরুত্ব । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। ট্রান্সক্রিপশনঃ ট্রান্সক্রিপশনের জন্য রেপ্লিকেশনের ভূমিকা অনস্বীকার্য।

২। বংশগত বৈশিষ্ট্য স্থানান্তরঃ রেপ্লিকেশন জীবের বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পরায় স্থানান্তরে সহায়ক।

৩। জিনের নতুন বিন্যাসঃ রেপ্লিকেশনের সময় DNA অণুতে জিনের নতুন বিন্যাস ঘটে।

৪। জেনেটিক ভ্যারিয়েশনঃ রেপ্লিকেশন জীবদেহে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টিতে সাহায্য করে।

৫। বৈশিষ্ট্য প্রকাশঃ জীবের সকল বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

৬। জৈবিক সংকেতঃ রেপ্লিকেশন জীবদেহে জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করে।

৭। নির্ভুল প্রতিলিপিঃ রেপ্লিকেশনের মাধ্যমে নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়।

৮। প্রোটিন সংশ্লেষণঃ রেপ্লিকেশন কোষের জন্য নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে।

৯। মিউটেশনঃ মিউটেশনের মাধ্যমে জীবের গঠনের পরিবর্তন ঘটায়।

১০। জেনেটিক ম্যাপ তৈরীঃ ক্রোমোসোম ম্যাপ তৈরীতে এর ভুমিকা রয়েছে।

১১। জিন তাত্ত্বি¡ গবেষণায়ঃ জিন তাত্ত্বি¡ গবেষণায় ভূমিকা রয়েছে।

১২। RNA সৃষ্টিঃ DNA থেকে সকল প্রকার RNA সৃষ্টি হয়।

১৩। রোগ সৃষ্টিঃ Mismatch repair (MMR) এর কারণে মানুষের কোলন ক্যান্সার (colo rectal cancer-CRC)  এবং চর্মরোগ (Xerodesma Pigmentosum)  হয়ে থাকে।

রেপ্লিসোম কী । রেপ্লিকেশন কমপ্লেক্স কী । Replication complex । ড. সিদ্দিক পাবলিকেশন্স

DNA রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন ফর্কের নিকট কিছু এনজাইম ও প্রোটিন যুক্ত হয়ে জটিল আণবিক গঠন সৃষ্টি করে। একে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলে। রেপ্লিসোমের প্রধান উপাদানগুলো হলো-

১। DNA হেলিকেজঃ DNA হেলিকেজ এনজাইম রেপ্লিকেশন ফর্কে DNA ডবল হেলিক্সের প্যাঁচ খুলে দেয়।

২। DNA পলিমারেজঃ DNA পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে ৫→৩ নির্দেশিত পরিপূরক সূত্রক গঠন করে। DNA প্রুফ রিডিং করে।

৩। টপো-আইসোমারেজঃ টপো-আইসোমারেজ এনজাইম DNA-কে অতিমাত্রায় প্যাঁচানো (সুপার কয়েলিং) অবস্থা থেকে মুক্ত করে।

৪। DNA ক্লাম্পঃ DNA ক্লাম্প DNA-এর মাতৃ সূত্রক দীর্ঘকরণে বাধা দেয়।

৫। DNA গাইরেজঃ DNA গাইরেজ এনজাইম DNA-এর রেপ্লিকেশন শেষে সুপার কয়েল (প্যাঁচ) সৃষ্টি করে।

৬। DNA লাইগেজঃ DNA লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডকে পরিপূরক শিকলে যুক্ত করে। শিকলের DNA সিকুয়েন্স দীর্ঘকরণ বন্ধ করে।

৭। SSBP t Single Strand Binding Proteins (SSBP) একক সূত্রের DNA অণুকে পুনরায় ডবল হেলিক্স অবস্থায় ফিরে যেতে বাধা দেয়।

৮। প্রাইমেজঃ প্রাইমেজ এনজাইম RNA প্রাইমারকে শিকলের প্রান্তে যুক্ত করে।

৯। টেলোমারেজঃ টেলোমারেজ এনজাইম ইউক্যারিওটিক ক্রোমোসোমে টেলোমারিক DNA-অণুর সাথে নিউক্লিওটাইড যুক্ত করে।

১০। এক্সোনিউক্লিয়েজঃ এক্সোনিউক্লিয়েজ এনজাইম সূত্রক বা শিকল থেকে প্রাইমারগুলোকে অপসারণ করে।

১১। নিউক্লিয়েজঃ নিউক্লিয়েজ এনজাইম পরিপূরক সূত্রক বা শিকলের ভুল নিউক্লিওটাইড অপসারণ করে। ড. সিদ্দিক পাবলিকেশন্স

নিউক্লিয়েজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

নিউক্লিয়েজ এনজাইম পরিপূরক সূত্রক বা শিকলের ভুল নিউক্লিওটাইড অপসারণ করে।

এক্সোনিউক্লিয়েজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

এক্সোনিউক্লিয়েজ এনজাইম সূত্রক বা শিকল থেকে প্রাইমারগুলোকে অপসারণ করে।

টেলোমারেজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

টেলোমারেজ এনজাইম ইউক্যারিওটিক ক্রোমোসোমে টেলোমারিক DNA-অণুর সাথে নিউক্লিওটাইড যুক্ত করে।

DNA লাইগেজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

DNA লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডকে পরিপূরক শিকলে যুক্ত করে। শিকলের DNA সিকুয়েন্স দীর্ঘকরণ বন্ধ করে।

টপো-আইসোমারেজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

টপো-আইসোমারেজ এনজাইম DNA-কে অতিমাত্রায় প্যাঁচানো (সুপার কয়েলিং) অবস্থা থেকে মুক্ত করে।

DNA পলিমারেজ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

DNA পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে ৫→৩ নির্দেশিত পরিপূরক সূত্রক গঠন করে। DNA প্রুফ রিডিং করে।