জন্ম-১২ জুলাই ১৯৫৬ খ্রিস্টাব্দ। তিনি একজন মার্কিন চিকিৎসক। উইলিয়াম কেলিন, পিটার জন র্যাটক্লিফ এবং গ্রেগ সেমেনজা কোষে অক্সিজেনের মাত্রা উপলব্ধি এবং প্রাপ্য অক্সিজেনের প্রতি অভিযোজন প্রক্রিয়া আবিষ্কার করেন। তারা বিভিন্ন অক্সিজেন মাত্রায় সাড়া দিয়ে জিনের কর্মকান্ড নিয়ন্ত্রণকারীর ভূমিকা ব্যাখ্যা করে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০১৯)।
স্যার পিটার জন র্যাটক্লিফ ।। Sir Peter John Ratcliffe ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৪ মে ১৯৫৪ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ চিকিৎসক। উইলিয়াম কেলিন, পিটার জন র্যাটক্লিফ এবং গ্রেগ সেমেনজা কোষে অক্সিজেনের মাত্রা উপলব্ধি এবং প্রাপ্য অক্সিজেনের প্রতি অভিযোজন প্রক্রিয়া আবিষ্কার করেন। তারা বিভিন্ন অক্সিজেন মাত্রায় সাড়া দিয়ে জিনের কর্মকান্ড নিয়ন্ত্রণকারীর ভূমিকা ব্যাখ্যা করে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০১৯)।
জ্যাক ডাবলিউ শসট্যাক ।। Jack W. Szostak ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৯ নভেম্বর ১৯৫২ খ্রিস্টাব্দ। তিনি একজন কানাডিয়ান আমেরিকান জীববিজ্ঞানী। বিজ্ঞানী ব্ল্যাকবার্ন, শসট্যাক এবং গ্রেইডার আবিষ্কার করেন, টেলোমিয়ার এবং টেলোমারেজ এনজাইম কিভাবে ক্রোমোসোমের সুরক্ষায় অবদান রাখে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৯)।
চালর্স মোয়েন রাইস ।। Charles Moen Rice ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৫ আগস্ট ১৯৫২ খ্রিস্টাব্দ। তিনি একজন আমেরিকান ভাইরাসবিজ্ঞানী। হার্ভি অল্টার, মাইকেল হাওটন এবং মোয়েন রাইস লিভার ক্যান্সার, সিরোসিস এবং হেপাটাইটিস-সি ভাইরাস ব্যাখ্যা করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০২০) এবং DeBakey Clinical Medical Award।
বেরি জে. মার্শাল ।। Barry J. Marshall ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৩০ সেপ্টেম্বর ১৯৫১ খ্রিস্টাব্দ। তিনি একজন অস্ট্রেলিয়ান চিকিৎসা বিজ্ঞানী। ওয়ারেন এবং মার্শাল Helicobacter pylori ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসার সৃষ্টিতে ব্যাকটেরিয়াটির ভূমিকা উদঘাটন করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৫), Lasker Award, Paul Ehrlich and Ludwing Darmstaedter, Buchanan Medal, Prince Mahidol Award, Keio Medical Science Prize প্রভৃতি।
গ্রেগরী উইন্টার ।। Gregory Winter।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম–১৪ এপ্রিল ১৯৫১ খ্রিস্টাব্দ। তিনি একজন আমেরিকান আণবিক জীববিজ্ঞানী। ফ্রান্সেস আর্নল্ড, জর্জ স্মিথ এবং গ্রেগরী উইন্টার আবিষ্কার করেন, ফেজ ডিসপ্লে পদ্ধতিতে উৎপন্ন অ্যান্টিবডি অটোইমিউন রোগ প্রতিরোধ করতে পারে এবং মেটাস্ট্যাটিক ক্যান্সার নিরাময় করতে পারে। প্রাপ্ত পুরস্কার রসায়নে নোবেল (২০১৮), Colworth Medal, EMBO Member, Louis Jeantet Prize, Knight Bachelor, Royal Medal প্রভৃতি।
মাইকেল হাউটন ।। Michael Houghton ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম– ১৯৪৯ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী। হার্ভি অল্টার, মাইকেল হাওটন এবং মোয়েন রাইস লিভার ক্যান্সার, সিরোসিস এবং হেপাটাইটিস–সি ভাইরাস ব্যাখ্যা করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০২০) এবং DeBakey Clinical Medical Award।
মাইকেল ডবিøউ ইয়াং ।। Michael W. Young ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৮ মার্চ ১৯৪৯ খ্রিস্টাব্দ। তিনি আমেরিকান জীববিজ্ঞানী। তিনি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত ঘুমের প্যাটার্ন এবং অনিদ্রা নিয়ে গবেষণা করছেন। জেফরি হল, মাইকেল রসব্যাস এবং মাইকেল ইয়াং গ্রহের ২৪ ঘন্টা আবর্তনকালে কোষ ও জীবদেহের সাথে জৈবঘড়ি কিভাবে সামঞ্জসা মেনে চলে সে বিষয়ে জিনগত ও আণবিক ভিত্তি ব্যাখ্যা কর। প্রাপ্ত পুরস্কার হলো নোবেল (২০১৭), লুইজা গ্রোস হরউইটস পুরস্কার, কানাডা গিয়ার্ডনার পুরস্কার, Massry Prize প্রভৃতি।
স্যার পল মেক্সিম নার্স ।। Sir Paul Maxime Nurse ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৫ জানুয়ারী ১৯৪৯ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ জিনতত্ত¡বিদ। হার্টওয়েল, হান্ট এবং মেক্সিম নার্স আবিষ্কার করেন, নির্দিষ্ট জিন কোষচক্রের কার্যকরীতা নিয়ন্ত্রণ করে। কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন কোষচক্রের মাধ্যমে সম্পন্ন হয়। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০১), EMBO Membership প্রভৃতি।
এলিজাবেথ এইচ ব্ল্যাকবার্ন ।। Elizabeth H. Blackburn ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম- ২৬ নভেম্বর মার্চ ১৯৪৮ খ্রিস্টাব্দ। তিনি একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নবিজ্ঞানী। ১৯৮০ সালে তিনি আবিষ্কার করেন যে, ক্রোমোসোমের টেলোমিয়ারে একটি নির্দিষ্ট DNA থাকে। এই DNA ক্রোমোসোমের ভাঙ্গন প্রতিরোধ করে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৯) ও অ্যালবার্ট লস্কর অ্যাওয়ার্ড।