জন্ম-৩১ ডিসেম্বর ১৫১৪ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৫ অক্টোবর ১৫৬৪ খ্রিস্টাব্দ। তিনি ডাচ চিকিৎসক ও অ্যানাটমীর (Anatomy) শিক্ষক ছিলেন। তাকে আধুনিক অ্যানাটমীর জনক (Father of Modern Anatomy) বলা হয়। তিনি মাছের অ্যানাটমীর উপর সর্বপ্রথম আলোকপাত করেন। বিভিন্ন অস্থি ও পেশি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। তার বিখ্যাত গ্রন্থ হলো- ফ্যাব্রিক্স অব হিউম্যান বডি (Fabrics of Human Body, De Corporis Fabrica-)।
অ্যারিস্টটল ।। Aristotle ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে এবং মৃত্যু-খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে। তিনি গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দি গ্রেট এর গৃহশিক্ষক ছিলেন। তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। তিনি রক্তের উপস্থিতি ও অনুপস্থিতি এবং ডিম ও সন্তান প্রসবের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যস্ত করেন। প্রায় ৫২০ প্রজাতির প্রাণী শনাক্ত করেন এবং শ্রেণীবিন্যাস প্রণয়ন করেন। তিনি ১৪৬টি গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত গ্রন্থ হলো- হিস্টোরিয়া অ্যানিমালিয়াম (Historia Animalium), অন দ্যা জেনেরেশন অফ অ্যানিমালস্ (On The Generation of Animals), অন দ্যা পার্টস অব অ্যানিমালস্ (On The Parts of Animals), মেটাফিজিক্স (Metaphysic) প্রভৃতি।
চিকিৎসাবিজ্ঞান ।। মেডিকেল সায়েন্স ।। Medical Science ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের যে শাখায় মানবদেহের গঠন, বিভিন্ন রোগ, রোগের কারণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয় তাকে চিকিৎসাবিজ্ঞান বা মেডিকেল সাইন্স বলে।
জীবপ্রযুক্তি ।। Biotechnology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
বৈজ্ঞানিক ও প্রকৌশলগত নীতি অনুসরণ ও প্রয়োগ করে জীবদেরকে যথাযথ ভাবে ব্যবহারের মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য মালামাল তৈরীর পদ্ধতিকে জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে।
বালাই নিয়ন্ত্রণ ।। পেস্ট কন্ট্রোল ।। Pest control ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের যে শাখায় জমির ফসর ও গুদামজাত শস্যের অনিষ্টকারী পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বালাই নিয়ন্ত্রণ বা পেস্ট কন্ট্রোল বলে।
হাঁস-মুরগি পালন।। পোল্ট্রি ফার্মিং ।। Poultry farming।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের এই শাখায় বিজ্ঞান সম্মতভাবে হাঁস–মুরগি প্রতিপালন, ডিম ও মাংস উৎপাদন প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে হাঁস–মুরগি পালন বা পোল্ট্রি ফার্মিং বলে।
অ্যাকুয়াকালচার ।। Aquaculture ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
বৈজ্ঞানিক উপায়ে স্বাদুপানিতে মুক্তা, মাছ, চিংড়ি, কচ্ছপ, কুমির, শৈবাল প্রভৃতি চাষ করাকে অ্যাকুয়াকালচার বলে।
মেরিকালচার ।। Mericulture ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
বৈজ্ঞানিক উপায়ে মোহনা ও সমুদ্র উপকূল এলাকায় মুক্তা, মাছ, চিংড়ি, শৈবাল প্রভৃতি চাষ ও আহরণ করাকে মেরিকালচার বলে।
পশুপালন ।। অ্যানিমাল হাজবেন্ডারী ।। Animal husbandry।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের যে শাখায় গবাদিপশু প্রতিপালন, দুগ্ধ ও মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে পশুপালন বা অ্যানিমেল হ্যাসবেনড্রি বলে।
মুক্তা চাষ ।। পায়েল কালচার ।। Pearl culture ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের যে শাখায় কৃত্রিম উপায়ে মুক্তা উৎপাদন নিয়ে আলোচনা করা হয় তাকে মুক্তা চাষ বা পায়েল কালচার বলে।