গেগর জোহান মেন্ডেল ।। Gregor Johann Mendel ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম২০ জুলাই ১৮২২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু জানুয়ারী ১৮৮৪ খ্রিস্টাব্দ। তিনি চেক প্রজাতন্ত্রের অধিবাসী ছিলেন। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তিনি মটরশুটি গাছ নিয়ে গবেষণা করে বংশগতি বিষয়ক দুইটি সূত্র প্রদান করেন। একে মেন্ডেলিজম বলে।

থিওডোর সোয়ান ।। Theodor Schwann ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম ডিসেম্বর ১৮১০ খ্রিস্টাব্দ এবং মৃত্যু১১ জানুয়ারী ১৮৮২ খ্রিস্টাব্দ। তিনি জার্মানীর অধিবাসী। তাকে কোষ মতবাদের প্রবক্তা বলা হয়। তিনি উল্লেখ করেন জীবদেহ কোষ দ্বারা গঠিত এবং পূর্বতন কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। প্রান্তীয় অ্যাক্সনের মায়োলিন আবরণী এবং চিহ্নিত পেশি আবিষ্কার করেন। পচনে অণুজীবের ভূমিকা শনাক্ত করেন। তিনি ১৮৪৫ সালে কপলি পদক লাভ করেন।

চালর্স রবার্ট ডারউইন ।। Charles Robert Darwin ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১২ ফেব্রæয়ারী ১৮০৯ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৯ এপ্রিল ১৮৮২ খ্রিস্টাব্দ। তিনি যুক্তরাজ্যের অধিবাসী। তিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্ততা। তিনি প্রজাতির উৎপত্তি ও বিবর্তনে প্রকৃতির ভূমিাকা ব্যাখ্যা করেন। প্রবাল প্রাচীরের ক্রমিক পরিবর্তন উল্লেখ করেন। প্যানজেনেসিস (Pangenesis) মতবাদ প্রবর্তন করেন। মানুষের বিবর্তন ব্যাখ্যা করেন। তার রচিত জীববিদ্যার ইতিহাসে সর্বাপেক্ষা আলোচিত গ্রন্থ হলো- অরিজিন অব স্পেসিস বাই মেনস্ অফ ন্যাচারাল সিলেকশন (Origin of Species by Means of Natural Selection)। প্রাপ্ত পুরস্কার হলো ফেলো অফ দ্য রয়েল সোসাইটি, কপলি পদক, রয়েল মেডেল এবং Wollaston Medal।

কার্ল আর্নেস্ট ভন বেয়ার ।। Karl Ernst Von Baer ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২৮ ফেব্রæয়ারী ১৭৯২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৮ নভেম্বর ১৮৭৬ খ্রিস্টাব্দ। তিনি একজন রুশ নাগরিক ছিলেন। তাকে আধুনিক ভ্রুণবিদ্যার জনক বলা হয়। তিনি তুলনামূলক ভ্রুণবিদ্যা প্রতিষ্ঠা করেন। স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন। জাতিগতবিদ্যা ও নৃতত্ত¡ নিয়ে গবেষণা করেন। নিউরাল ভাঁজ আবিষ্কার করেন, মস্তিষ্কের পাঁচটি মুখ্য থলিকা এবং বহিঃভ্রুণীয় ঝিল্লির কাজ বর্ণনা করেন।

জর্জেস ক্যুভিয়ে ।। Georges Cuvier ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২৩ আগস্ট ১৭৬৯ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৩ মে ১৮৩২ খ্রিস্টাব্দ। তিনি ফ্রান্সের অধিবাসী। তাকে তুলনামূলক শারীরবিদ্যার জনক বলা হয়। তিনি জীবাশ্মবিদ্যাকে বিজ্ঞানের শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন। প্রাণীদের তুলনামূলক শারীরবিদ্যা বর্ণনা করেন। লিনিয়াসের শ্রেণীবিন্যাসের উন্নতি ঘটান। তার লেখা বিখ্যাত বই হলো- লে রেগনি অ্যানিমাল (Le Rege Animal)।

জ্যাঁ ব্যাপটিস্ট দ্যা ল্যামার্ক ।। Jean Baptiste de Lamarck ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১ আগস্ট ১৭৪৪ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৮ ডিসেম্বর ১৮২৯ খ্রিস্টাব্দ। তিনি একজন ফরাসি সৈনিক, প্রকৃতিবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি সফট ইনহেরিট্যান্স বা ল্যামার্কিজম (Soft inheritance-Lamarckism) এর জন্য বিশ^বিখ্যাত। তিনি বায়োলজি (Biology) শব্দের প্রবর্তক। জীবের বিবর্তন সম্পকে ইনহেরিট্যান্স অফ অ্যাকুইরেড ক্যারেক্টারস (Inheritance of Aquired characters) নামক মতবাদ প্রকাশ করেন। তার বিশ^বিখ্যাত গ্রন্থ হলো- ফিলোসোফিক জুওলোজিক (Philosophic Zoologique) এবং হাইড্রোজিওলোজি (Hydrogeologie)।

ক্যারোলাস লিনিয়াস ।। Carolus Linnaeus।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২৩ মে ১৭০৭ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১০ জানুয়ারী খ্রিস্টাব্দ। তিনি একজন সুইডিশ জীববিজ্ঞানী এবং চিকিৎসক। তিনি রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমী (The Royal Swedish Academy of Sciences) প্রতিষ্ঠা করেছিলেন। তাকে শ্রেণীবিন্যাবিদ্যার জনক বলা হয়। তিনি বহু উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস নামকরণ করেন। জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ হলো- সিস্টেমা ন্যাচারী (Systema Naturae), স্পেসিস প্লান্টেরাম (Species Plantarum) ও জেনেরা প্লান্টেরাম (Genera Plantarum) প্রভৃতি।

রবার্ট হুক ।। Robert Hooke ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১৮ জুলাই ১৬৩৫ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৩ মার্চ ১৭০৩ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ প্রকৌশলী এবং দার্শনিক। তিনি অণুবীক্ষণযন্ত্রের বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি করেন। কোষ আবিষ্কার করেন এবং প্রথম সেল (cell) শব্দটি ব্যবহার করেন। তিনি কোষ সম্পর্কে মাইক্রোগ্রাফিয়া (Micrographia) নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন।

অ্যান্টনি ভন লিউয়েন হুক ।। Antonie Van Leeuwenhoek ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২৪ অক্টোবর ১৬৩২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৬ আগস্ট ১৭২৩ খ্রিস্টাব্দ। তিনি নেদারল্যান্ডের অধিবাসী এবং একজন ডাচ বিজ্ঞানী। তাকে অণুজীববিজ্ঞানের (Microbiology) জনক বলা হয়। তিনি সরল অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন। সর্বপ্রথম এককোষী জীব বর্ণনা করেন এবং এদের নামকরণ করেন অ্যানিমালকুলস্ (animalcules)। তিনি সর্বপ্রথম প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ঈস্ট, লোহিত রক্তকণিকা, শুক্রাণু, ¯œায়ুকোষ, পেশিতন্তু প্রভৃতি পর্যবেক্ষণ করেন। কৈশিকজালিকার ভিতরে রক্তসংবহন বর্ণনা করেন। পতঙ্গের জীবনচক্র বর্ণনা করেন। তার লেখা গ্রন্থ হলো- On the Circulation of the Blood, Latin Text of His 65th Letter to the Royal Society, Facsimile।

উইলিয়াম হার্ভে ।। William Harvey ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১৫ এপ্রিল ১৫৭৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৩ জুন ১৬৫৭ খ্রিস্টাব্দ। তিনি ব্রিটিশ চিকিৎসক ছিলেন। তাকে হিউমেন ফিজিওলজির জনক বলা হয়। তিনি মানবদেহের রক্ত সঞ্চালন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন। ভ্রæণবিদ্যার উপর মৌলিক গবেষণা করেন। তিনি ব্যক্ত করেন ডিম্বাণু থেকে সকল জীব সৃষ্টি হয়।