Pteris-এর সনাক্তকারী বৈশিষ্ট্য কী কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। টেরিস হলো সবুজ, স্বভোজী ও স্বয়ংসম্পূর্ণ।

২। এদের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত।

৩। পাতা পক্ষল যৌগিক এবং কচি অবস্থায় কুন্ডলি পাঁকানো।

৪। পিনা বা পত্রকে র‌্যাকিস, মধ্যশিরা ও শিরা থাকে। ড.সিদ্দিকপাবলিকেশন্স

৫। এর কান্ড রাইজোমে রুপান্তরিত। ড.সিদ্দিকপাবলিকেশন্স

৬। রাইজোম র‌্যামেন্টা দ্বারা আবৃত থাকে। ড.সিদ্দিকপাবলিকেশন্স

৭। এরা হোমোস্পোরাস অর্থাৎ একই রকম স্পোর উৎপন্ন করে।

৮। পত্রকের কিনারা বরাবর স্পোরাঞ্জিয়া থাকে। স্পোরাঞ্জিয়া গুলো মিলে সোরাস গঠন করে।ড.সিদ্দিকপাবলিকেশন্স

৯। স্পোরাঞ্জিয়াম ফলস্ ইন্ডুসিয়াম দ্বারা ঢাকা থাকে। ড.সিদ্দিকপাবলিকেশন্স

১০। এদের পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।

১১। এদের অ্যান্থেরিডিয়াম গোলাকার এবং আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির।

১২। প্রোথ্যালাস (গ্যামিটোফাইট) সবুজ, বিষমপৃষ্ঠ, হৃৎপিন্ডাকার এবং সহবাসী।

১৩। পাতায় র‌্যাকিস থাকে। র‌্যাকিসে পত্রকগুলো সাজানো থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *