Pteris ছায়াশীতল স্থান, ভেজামাটি, সমতলভুমি, পার্বত্য অঞ্চল, পুরাতন দেয়াল, বৃক্ষের বাকল প্রভৃতি জায়গায় জন্মে। প্রাচীরের গায়ে এবং ইটের স্তুপে জন্মায় বলে এরা অর্ধবায়বীয় বা sub-aerial। এরা গ্রীষ্মপ্রধান ও নাতিশীতোঞ্চ অঞ্চলে অধিক পরিমাণে জন্মে। এরা রোদে জন্মে এবং সানফার্ন (Sun-fern) নামে পরিচিত। Pteris এর ২৫০টি প্রজাতি রয়েছে।