আঘাত বা অন্য কোন কারণে অস্থি সন্ধি গঠনকারী হাড় সরে গেলে তাকে অস্থিসন্ধির স্থানচ্যুতি বা লাক্সেশন (luxation) বলে। সড়ক দুর্ঘটনা, পড়ে যাওয়া, খেলাধুলা, আঘাত প্রভৃতি কারণে অস্থি স্থানচ্যুতি ঘটে। X-ray এর মাধ্যমে অস্থির স্থানচ্যুতি নির্ণয় করা হয়।
অস্থিচ্যুতির প্রকারভেদ
অস্থিচ্যুতি চার ধরনের।
১। জন্মগত চ্যুতিঃ জন্মের সময় অনেক শিশু অস্থিচ্যুতি নিয়ে ভূমিষ্ট হয়।
২। রোগজনিত চ্যুতিঃ বিভিন্ন রোগের কারণে অস্থিচ্যুতি হতে পারে।
৩। বাতব্যধিজনিত চ্যুতিঃ বাতব্যথার কারণে পেশির ভারসাম্য হারালে অস্থিচ্যুতি হতে পারে।
৪। আঘাতজনিত চ্যুতিঃ দুর্ঘটনা বা অন্য কোন কারণে অস্থিচ্যুতি ঘটে।
অস্থি স্থানচ্যুতির লক্ষণ
১। অস্থিচ্যুতির স্থান ব্যথা হয় এবং ফুলে যায়।
২। দেহের অঙ্গ কাজে অক্ষম হয়।
৩। বিচ্যুত অস্থি বের হয়ে আসতে পারে।
৪। কাঁধ ও নিতম্বের অস্থিচ্যুতি হলে হাত পা নাড়ানো যায় না।
৫। আঙ্গুলের অস্থিচ্যুতি হলে হাত কাজ করতে পারে না।