শ্বাসনালি ও স্টার্ণামের মাঝে হৃৎপিন্ডের উপরে অবস্থিত পিরামিড আকৃতির অঙ্গকে থাইমাস বলে। ইহা নরম ও দ্বিখন্ডিত। শিশুদের থাইমাস বড় ও সক্রিয় থাকে। থাইমাস থেকে থাইমোসিন ও থাইমোপোয়েটিন হরমোন নিঃসৃত হয়। হরমোনগুলো লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে। থাইমাস বয়ঃসন্ধিকালে ক্রমশ ফ্যাট টিস্যুতে পরিনত হয়। তবে প্রাপ্ত বয়সে অদৃশ্য হয়ে যায়। লাল অস্থিমজ্জায় উৎপন্ন শে^ত রক্তকণিকা থাইমাসে পৌছে T-লিম্ফোসাইটে পরিনত হয়। এরা যে কোন প্রতিরোধী কোষ T-ইফেক্টার, T-কিলার ও T-হেলপার-এ পরিনত হয় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়াকে শনাক্ত করে।