গ্রীক শব্দ Phloos অর্থ bark বা বাকল। ইহা উদ্ভিদের পাতা থেকে দেহের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে। ইহা চারটি উপাদান দ্বারা গঠিত। সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার। পরিনত সিভনল বা সিভকোষে নিউক্লিয়াস থাকে না। সেকেন্ডারী ফ্লোয়েমে যে ফাইবার থাকে তাকে বাস্ট ফাইবার বলে। পাটের আঁশ হলো বাস্ট ফাইবার।