ব্রায়োফাইটার বিস্তার ও বিস্তৃতি বিশ্বব্যাপী। সমুদ্র ছাড়া সব জায়গায় এদের পাওয়া যায়। সাধারণত স্যাঁতসেঁতে ছায়াযুক্ত পরিবেশে এরা জন্মে। মেরু ও মরু অঞ্চলেও জন্মে। বাংলাদেশে ৩৪টি গোত্রের ৭৪টি গণের ২৪৮টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। বর্তমানে ব্রায়োফাইটার ৯৬০টি গণের ১৫,৬০০ (অনেকের মতে ২৪০০০) প্রজাতি পৃথিবীব্যাপী বিস্তৃত।