ভিটামিন ।। Vitamin

চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো-
(i) ভিটামিন-A: বিটা ক্যারোটিন ভিটামিন-A তে রুপান্তরিত হয়। যকৃত, দুধ, ঘি, ডিম প্রভৃতিতে প্রাকৃতিক ভিটামিন-A পাওয়া যায়। ভিটামিন-A এর অভাবে ত্বক শুষ্ক হয়, রাতকানা রোগ হয় এবং দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ইহা মিউকাস পর্দার স্বাভাবিক কার্যাবলি বজায় রাখে। বিটা-ক্যারোটিন ফটোট্রপিজম ঘটায়। রডোপসিন চোখের স্বাভাবিক দর্শনে সাহায্য করে।
(ii) ভিটামিন-D : যকৃত, ঘি, মাছের চর্বি ও ডিমে প্রাকৃতিক ভিটামিন-D পাওয়ায় যায়। ইহা অন্ত্রের ক্যালসিয়াম ও ফসফোরাস শোষণ বৃদ্ধি করে। ইহা অস্থিতে খনিজ সঞ্চয়কে প্রভাবিত করে। এর অভাবে হাড়ের রোগ হয়।
(iii) ভিটামিন-E : ভিটামিন-E হলো একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। উদ্ভিজ তেল, বাদাম, বীজ, শস্যদানা ও গমে ভিটামিন-E পাওয়া যায়। ভিটামিন-E জারণ-বিজারণ বিক্রিয়ার ক্ষতির প্রভাব থেকে কোষকে রক্ষা করে।
(iv) ভিটামিন-K : গাঢ় সবুজ শাকসবজিতে ভিটামিন-K পাওয়া যায়। ইহা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *