ক্যারোটিনয়েড হলো হলুদ, কমলা ও লাল বর্ণের লিপিড জাতীয় রঞ্জক পদার্থ। অধিকাংশ ক্যারোটিনয়েড হলো টেট্রাটারপিনয়েড। উদ্ভিদজগতে প্রায় ৭০০ ধরনের ক্যারোটিনয়েড পাওয়া যায়। মানুষ ফলমূল ও সবজি হতে ৪০-৫০ ধরনের ক্যারোটিনয়েড গ্রহণ করে। উদ্ভিদ, শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়া ক্যারোটিনয়েড উৎপন্ন করে। প্রধান প্রধান ক্যারোটিনয়েড হলো- আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজ্যানথিন, জি-অ্যাক্সানথিন, লিউটিন, লাইকোপিন, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি। ডিমের কুসুম, গাজর, টমেটো প্রভৃতিতে বিটা-ক্যারোটিন পাওয়া যায়।
ক্যারোটিনয়েডের কাজ
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্যারোটিনয়েড আলোকশক্তি শোষণে প্রধান ভূমিকা পালন করে। খাদ্য থেকে গৃহীত ক্যারোটিনয়েড জীবদেহে সঞ্চিত থাকে। বিটা-ক্যারোটিন ফটোট্রপিজম ঘটায়। রডোপসিন দৃষ্টিশক্তি দান করে।