সাইক্লয়েড আঁইশ দেখতে গোলাকার বা ডিম্বাকার এবং রুপালী সাদা বর্ণের। এর কেন্দ্রে ফোকাস বা নিউক্লিয়াস থাকে। ইহাতে দুই ধরনের রেখা থাকে। সারকুলাস রেখা এবং অ্যানুলাস রেখা। আঁইশের মাসিক রেখাকে সারকুলাস রেখা বলে। ইহা ছোট এবং অস্পষ্ট। আঁইশের বাৎসরিক রেখাকে অ্যানুলাস রেখা বলে। ইহা বড় এবং স্পষ্ট। সাইক্লয়েড আঁইশে প্রতি বছর একটি করে অ্যানুলাস রেখা সৃষ্টি হয়। সারকুলাস রেখা হিসাব করে মাস এবং অ্যানুলাস রেখা হিসাব করে বছর নির্ণয় করা যায়। আঁইশে অ্যানুলাস রেখা ১টি থাকলে ১ বছর, ২ টি থাকলে ২ বছর হিসাব করা হয়। এভাবে অ্যানুলাস ও সারকুলাস রেখা গণনা করে মাছের বয়স নির্ণয় করা হয়। রুই মাছ সর্বোচ্চ ১০ বছর বাঁচে। তাই এর আঁইশে অ্যানুলাস রেখা সর্বোচ্চ ১০ টি থাকতে পারে।