মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৮৮-১৯৮৯ ।। Medical Admossion 1988-1989

১। দৃষ্টি অক্ষ কোনটি?

(ক) চোখের মনি ও কর্ণিয়ার কেন্দ্র যোগকারী সরল রেখা

(খ) চোখের মনি ও ফোবিয়া সেন্ট্রালিস এর মধ্যবিন্দু যোগকারী সরল রেখা

(গ) কর্ণিয়া ও অক্ষি লেন্সের কেন্দ্রবিন্দু যোগকারী সরল রেখা

(ঘ) চোখের মনি ও অক্ষি লেন্সের মধ্য দিয়ে যে সরল রেখা যায়

২। স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?  ৮৮-৮৯

(ক) ২৫ সেমি

(খ) ৩০ সেমি

(গ) ৪০ সেমি

(ঘ) ৫০ সেমি

৩। কোন জন সমগোত্রীয় নয়? ৮৮-৮৯

(ক) অধ্যাপক আব্দুস সালাম

(খ) কবি রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) চন্দ্র শেখর ভেঙ্কটর রমন

(ঘ) মাদাম কুরী

৪। রডোপসিন চোখের কোন অংশে পাওয়া যায়? ৮৮-৮৯

(ক) রেটিনা

(খ) কর্ণিয়া

(গ) অ্যাকোয়াস হিউমার

(ঘ) কোনটি নয়

৫। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নাই?  ৮৮-৮৯

(ক) অণুচক্রিকা

(খ) প্রোথ্রম্বিন

(গ) ফাইব্রিনোজেন

(ঘ) হরমোন

৬। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?  ৮৮-৮৯

(ক) যকৃত

(খ) পিটুইটারী

(গ) অগ্ন্যাশয়

(ঘ) থাইরয়েড

৭। কোনটি সমগোত্রীয় নয়?  ৮৮-৮৯

(ক) পেঁচা

(খ) বাদুড়

(গ) চিল

(ঘ) চড়ই

৮। কোনটি প্রাণীকোষের বেলায় প্রযোজ্য নয়?  ৮৮-৮৯

(ক) প্লাস্টিড থাকে না

(খ) রাইবোসোম আছে

(গ) স্টার্চ নাই

(ঘ) কোন কোন কোষের সালোকসংশ্লেষণ ঘটে

৯। মূত্র তৈরী হয় কোথায়?  ৮৮-৮৯

(ক) যকৃত

(খ) প্লীহা

(গ) বৃক্ক

(ঘ) মূত্রনালি

১০। কুনোব্যাঙের রুপান্তর নিয়ন্ত্রণ করে কোনটি?  ৮৮-৮৯

(ক) ইষ্ট্রোজেন

(খ) থাইরক্সিন

(গ) ইনসুলিন

(ঘ) টেস্টোস্টেরন

১১। কংগ্লোবেট গ্রন্থি কোথায় পাওয়া যায়? ৮৮-৮৯

(ক) হাইড্রা

(খ) মানুষ

(গ) ব্যাঙ

(ঘ) আরশোলা

১২। কোনটি সমগোত্রীয় নয়? ৮৮-৮৯

(ক) Musca domestica

(খ) Apis indica

(গ) Anopheles culicifacies

(ঘ) Homo sapiens

১৩। সপ্তম করোটিকা স্নায়ু কোনটি?  ৮৮-৮৯

(ক) ভেগাস

(খ) ট্রাইজেমিনাল

(গ) অপটিক

(ঘ) ফেসিয়াল

১৪। কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে?  ৮৮-৮৯

(ক) মানুষ

(খ) গিনিপিগ

(গ) ব্যাঙ

(ঘ) কেঁচো

১৫। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে?  ৮৮-৮৯

(ক) অগ্রপদ

(খ) পশ্চাৎপদ

(গ) শ্রোণীচক্র

(ঘ) আদর্শ কশেরুকা

১৬। কোনটি রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে? ৮৮-৮৯

(ক) লোহিত রক্তকণিকা

(খ) হিমোগ্লোবিন

(গ) শে^ত রক্তকণিকা

(ঘ) অণুচক্রিকা

১৭। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি-  ৮৮-৮৯

(ক) বৃক্ত

(খ) যকৃত

(গ) পাকস্থলী

(ঘ) অগ্ন্যাশয়

১৮। কোন পর্যায়ে হিমোজোয়াইন সৃষ্টি হয়?  ৮৮-৮৯

(ক) স্পোরোগনি

(খ) ইরাইথ্রোসাইটিক সাইজোগনি

(গ) স্পোরোজয়েট

(ঘ) এক্স-ইরাইথ্রোসাইটিক সাইজোগনি

১৯। কোন অস্থি গিনিপিগের মধ্যকর্ণে নাই? ৮৮-৮৯

(ক) ম্যালিয়াস

(খ) ইনকাস

(গ) অ্যাটলাস

(ঘ) স্টেপিস

২০। প্রোটোজোয়ার বেলায় সত্য-। ৮৮-৮৯

(ক) সমষ্টিগত ভাবে বসবাস করে

(খ) অযৌনজনন ঘটে

(গ) স্বাভাবিক মৃত্যু নাই

(ঘ) দ্বিকোষী প্রাণী বলা হয়

২১। সোডিয়াম কার্বোনেট একটি- ৮৮-৮৯

(ক) পানিগ্রাহী বস্তু

(খ) পানিগ্রাসী বস্তু

(গ) পানিত্যাগি বস্তু

(ঘ) নিরুদক

২২। নাইট্রোগ্লিসারিন কিভাবে তৈরী হয়? ৮৮-৮৯

(ক) ধাতব সোডিয়ামের উপস্থিতিতে নাইট্রিক এসিডের সাথে গরম গিøসারিন যোগ

(খ) নাইট্রিক এসিডের সাথে ঠান্ডা গ্লিসারিন যোগ

(গ) ফসফোরিক এসিডের উপস্থিতিতে পাতলা নাইট্রিক এসিড ও ঠান্ডা গ্লিসারিন যোগ

(ঘ) ঘন সালফিউরিক এসিডের উপস্থিতিতে পাতলা নাইট্রিক এসিড ও ঠান্ডা গ্লিসারিন যোগে

২৩। আলো ও বায়ুর সংস্পর্শে ক্লোরোফরম ভেঙ্গে কোনটি তৈরী হয়?  ৮৮-৮৯

(ক) মিথেন ও HCl

(খ) মিথেন

(গ) মিথেন ও পানি

(ঘ) ফসজিন গ্যাস ও পানি

২৪। কোন পদার্থটি সমান যোজনীবিশিষ্ট নয়?  ৮৮-৮৯

(ক) হাইড্রোজেন

(খ) সোডিয়াম

(গ) গন্ধক

(ঘ) রুপা

২৫। সঠিক উত্তর চিহ্নিত করো-  ৮৮-৮৯

(ক) সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত থাকে

(খ) সাদা ভিট্রিওলের অণুতে ৫ অণু কেলাস পানি থাকে

(গ) পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় না

(ঘ) সমুদ্রের পানিতে সোডয়িাম ক্লোরাইড থাকে না

২৬। লবণগুলোর মধ্যে কোনটি পূর্ণ লবণ নয়? ৮৮-৮৯

(ক) KHCO3

(খ) Na2SO4

(গ) (NH4)3PO4

(ঘ) NaCl

২৭। গাঁজন কী? ৮৮-৮৯

(ক) জটিল অজৈব পদার্থকে বিয়োজিত করে সরল পদার্থে পরিনত করা

(খ) জটিল জৈব পদার্থকে বিয়োজিত করে সরল পদার্থে পরিনত করা

(গ) জটিল জৈব পদার্থকে ধ্বংসপাতন পদ্ধতিতে সরল পদার্থে পরিনত করা

(ঘ) কোনোটিই নয়

২৮। ডি.ডি.টি কী? ৮৮-৮৯

(ক) ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন

(খ) প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ডাই ক্লোরো ইথেন

(গ) প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন

(ঘ) প্যারা ডাইক্লোরো ফিনাইল ট্রাইক্লোরো ইথেন

২৯। কোনটি রুপভেদ নয়? ৮৮-৮৯

(ক) অক্সিজেন ও ওজোন

(খ) কার্বন ও গ্রাফাইট

(গ) ঢালাই লোহা ও ইস্পাত

(ঘ) নমনীয় গন্ধক ও সাদা গন্ধক

৩০। কোনটি সত্য?  ৮৮-৮৯

(ক) সবগুলো মৌল প্রকৃতিতে পাওয়া যায়

(খ) আভ্যন্তরাণবিক আর্কষণ বলে গ্যাস তরলীকরণ সম্ভব

(গ) লোহাকে গ্যাসীয় অবস্থায় রুপান্তরিত করা যায় না

(ঘ) পানি ২০০০ সে. তাপমাত্রায় ফুটানো সম্ভব নয়

৩১। কোনটি মিথ্যা? ৮৮-৮৯

(ক) মলিবডেনাম প্রভাবকের উদ্দীপক হিসেবে কাজ করতে পারে

(খ) রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ শক্তিতে পরিবর্তিত হয়

(গ) সংশ্লেষণ বিক্রিয়ায় একটি মাত্র বস্তু তৈরী হয়

(ঘ) কোনোটিই নয়

৩২। কোনটি মিথ্যা?  ৮৮-৮৯

(ক) যে যৌগে হাইড্রোজেন আছে উহাই এসিড

(খ) এসিড ও ক্ষারকের বিক্রিয়া ছাড়াও লবণ তৈরী সম্ভব

(গ) সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারকও বলা যায়, ক্ষারও বলা যায়

(ঘ) সাইট্রিক এসিড একটি ত্রি-ক্ষারকীয় এসিড

৩৩। কোনটি সত্য? ৮৮-৮৯

(ক) নাইট্রোজেন গ্যাসের অণুতে দুইটি পরমাণু থাকে

(খ) অণু শব্দটি প্রথম ডাল্টন ব্যবহার করেন

(গ) জারকের মধ্যে অক্সিজেন থাকতেই হবে

(ঘ) সবকটি সত্য

৩৪। কোনটি সত্য? ৮৮-৮৯

(ক) ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ

(খ) অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন শোষণ করে বাদামী বর্ণের হয়

(গ) বিজারক পদার্থসমুহ ইলেকট্রন গ্রহীতা

(ঘ) সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে কোন পার্থক্য নাই

৩৫। কোনটি রেকটিফাইড স্পিরিট? ৮৮-৮৯

(ক) ৯৫% ইথাইল অ্যালকোহল এবং ৫% মিথাইল অ্যালকোহল

(খ) ৯৫% ইথাইল অ্যালকোহল এবং ৫% পানি

(গ) ৭০% ইথাইল অ্যালকোহল এবং ৩০% পানি

(ঘ) ৭০% ইথাইল অ্যালকোহল এবং ৩০% মিথাইল অ্যালকোহল

৩৬। কোনটি প্লাস্টার অফ প্যারিসের সংকেত? ৮৮-৮৯

(ক) (CaSO4)2H2O

(খ) 2(CaSO4).H2O

(গ) CaSO4.H2O

(ঘ) (CaSO4)23H2O

৩৭। NTP-তে সকল গ্যাসের মোলার আয়তন- ৮৮-৮৯

(ক) ২২.৮ লি

(খ) ২২.৯ লি

(গ) ২৪.২ লি

(ঘ) ২২.৪ লি

৩৮। কোনটি ক্ষারক নয়? ৮৮-৮৯

(ক) CuO

(খ) ZnO

(গ) ZnCl2

(ঘ) NaOH

৩৯। সোডা ওয়াটার হলো একটি দ্রবণ- ৮৮-৮৯

(ক) পানিতে সালফার ডাই অক্সাইড

(খ) পানিতে কার্বন ডাই অক্সাইড

(গ) পানিতে কাপড় ধোয়া সোডা

(ঘ) পানিতে অ্যামোনিয়া

৪০। টলুইনকে জারণ করলে উৎপন্ন হয়- ৮৮-৮৯

(ক) ফেনল

(খ) বেনজয়িক এসিড

(গ) বেনজালডিহাইড

(ঘ) বেনজিন

৪১। কোনটি স্বাদে মিষ্টি হলেও কার্বোহাইড্রেট নয়? ৮৮-৮৯

(ক) চিনি

(খ) গ্লুকোজ

(গ) স্যাকারিন

(ঘ) গ্যালাক্টোজ

৪২। জায়মান সিলভার কোন সংকর ধাতু?  ৮৮-৮৯

(ক) Zn, Cu and Sn

(খ) Cu, Zn and Fe

(গ) Cu and Sn

(ঘ) Zn, Cu and Ni

৪৩। কোনটি ভৌত পরিবর্তন নয়? ৮৮-৮৯

(ক) বরফ গলে যাওয়া

(খ) একটি তার বাকিয়ে ফেলা

(গ) মোমবাতি জ্বালানো

(ঘ) একটি লোহা উত্তপ্ত করা

৪৪। কোনটি বিজারক হিসেবে কাজ করে? ৮৮-৮৯

(ক) KMnO4

(খ) HNO3

(গ) CO2

(ঘ) H2S

৪৫। জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষার জন্য দরকার-  ৮৮-৮৯

(ক) লুকাস বিকারক

(খ) ফেলিং দ্রবণ

(গ) CCl4 যুক্ত ব্রোমিন পানি

(ঘ) কোনটি নয়

৪৬। বাতাসের প্রধান উপাদান কোনটি? ৮৮-৮৯

(ক) O2

(খ) CO2

(গ) N2

(ঘ) Water vapour

৪৭। হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই? ৮৮-৮৯

(ক) ইলেকট্রন

(খ) প্রোটন

(গ) নিউট্রন

(ঘ) কোনটি নয়

৪৮। Zn+H2SO4 = ZnSO4+H2 কোন ধরনের বিক্রিয়া? ৮৮-৮৯

(ক) সংশ্লেষণ

(খ) বিশ্লেষণ

(গ) প্রতিস্থাপন

(ঘ) দ্বি-বিয়োজন

৪৯। লোহিত ফসফোরাস এর ক্ষেত্রে কোনটি সত্য নয়? ৮৮-৮৯

(ক) পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে

(খ) স্থায়ী

(গ) শে^ত ফসফোরাসের চেয়ে কম সক্রিয়

(ঘ)পানিতে অদ্রবণীয়

৫০। কোনটি গ্রিগনার্ডের বিকারক? ৮৮-৮৯

(ক) S2Cl2

(খ) CH3MgI

(গ) C6H5NC

(ঘ) HCOONa

৫১। কোনটি সত্য নয়? ৮৮-৮৯

(ক) ইথার অ্যালকোহলের তুলনায় বেশি সক্রিয়

(খ) ইথার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না

(গ) ইথার অতি মাত্রায় উদ্বায়ী ও দাহ্য

(ঘ) ইথার শক্তিশালী চেতনা নাশক

৫২। ক্লোরালডিহাইড্রেটের ব্যবহার হলো- ৮৮-৮৯

(ক) রাবার শিল্পে

(খ) রঞ্জন শিল্পে ও আয়না তৈরীতে

(গ) অ্যাসিটিক এসিড ও ইথাইল এসিটেট সংশ্লেষণ

(ঘ) ঘুমানোর ঔষধ হিসেবে

৫৩। কোনটি সত্য?  ৮৮-৮৯

(ক) ক্লোরিনের পারমাণবিক ওজন ১৯

(খ) ক্লোরিন পানিকে বিয়োজিত করে

(গ) ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে না

(ঘ) ক্লোরিন বায়ু অপেক্ষা ২.৫ গুণ ভারী

৫৪। কোনো এসিড দ্রবণের সর্বাধিক pH কোনটি? ৮৮-৮৯

(ক) ১০

(খ) ৩

(গ) ৫

(ঘ) ৬.৯

৫৫। ইপসম লবণের সংকেত-  ৮৮-৮৯

(ক) ZnSO4.7H2O

(খ) CuSO4.5H2O

(গ) FeSO4.7H2O

(ঘ) MgSO4.7H2O

৫৬। কোনটি সত্য? ৮৮-৮৯

(ক) ইলেকট্রন মুক্ত কণাকে অ্যানায়ন বলে

(খ) সিলিকন একটি ধনাত্বক বিদ্যুৎবাহী মৌল

(গ) নীলস বোর অক্সিজেন আবিষ্কার করেন

(ঘ) আধানযুক্ত কণাকে আয়ন বলে

৫৭। প্রুশিয়ান ব্লুকে বলা হয়- ৮৮-৮৯

(ক) সোডিয়াম ফেরোসায়ানাইড

(খ) ফেরিক ফেরোসায়ানাইড

(গ) সোডিয়াম নাইট্রোপ্রুসাইড

(ঘ) ফেরাস ফেরিসায়ানাইড

৫৮। ফরমালিন কী? ৮৮-৮৯

(ক) ফরমিক এসিডের ১০% জলীয় দ্রবণ

(খ) ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ

(গ) ফরমালডিহাইডের ৩০% জলীয় দ্রবণ

(ঘ) ফরমিক এসিডের ৪০% জলীয় দ্রবণ

৫৯। স্টার্চের সংকেত হলো- ৮৮-৮৯

(ক) (C6H12O6)n

(খ) (C6H20O11)n

(গ) (C6H10O5)n

(ঘ) (C12H22O11)n

৬০। কোন সত্য? ৮৮-৮৯

(ক) জায়মান হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা দুর্বল বিজারক

(খ) জ্বলন্ত কাঠি অ্যামোনিয়া পূর্ণ জারে প্রবেশ করালে জোরে প্রজ¦লিত হয়

(গ) তরল কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার হয়

(ঘ) কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে উহার ঘনত্ব বৃদ্ধি পায়

৬১। এক লিটার মোলার দ্রবণ তৈরী করতে কত গ্রাম Na2CO3 লাগে? ৮৮-৮৯

(ক) ৫৩

(খ) ১০৬

(গ) ২০৬

(ঘ) ৮৫

৬২। চিনিকে ঈস্ট মারফত গাঁজাইলে ইথাইল অ্যালকোহলের সাথে কোন উৎপন্ন হয়? ৮৮-৮৯

(ক) H2

(খ) O2

(গ) CO2

(ঘ) N2

৬৩। ওজোনকে শুদ্ধ করা হয় কিভাবে? ৮৮-৮৯

(ক) তরলীকরণ দ্বারা

(খ) আংশিক পাতন দ্বারা

(গ) ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা

(ঘ) টারপেন্টাইন দ্বারা

৬৪। উর্টজ বিক্রিয়া কোনটি?  ৮৮-৮৯

(ক) শুষ্ক ইথারে দ্রবীভূত আয়োডাইড যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে

(খ) শুষ্ক ইথারে দ্রবীভূত মিথেন যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে

(গ) শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইড যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে

(ঘ) ক্লোরোফরমে দ্রবীভূত মিথাইল যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে

৬৫। ফিটকিরির অণুতে কেলাস পানির অণুর সংখ্যা কত? ৮৮-৮৯

(ক) ৬

(খ) ১২

(গ) ২৪

(ঘ) ১০

৬৬। লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোন রশ্মি অগ্রসর হলে রশ্মিটির কী হবে? ৮৮-৮৯

(ক) প্রসারিত হবে

(খ) প্রতিফলিত হবে

(গ) কোন বিচ্যুতি হবে না

(ঘ) অগ্রসর হতে পারে না

৬৭। অয়শ্চৌম্বক পদার্থের বেলায় কোনটি সত্য? ৮৮-৮৯

(ক) কুরী বিন্দু নাই

(খ) চৌম্বক প্রবণতা ঋণাত্মক

(গ) চৌম্বক প্রবণতা ধনাত্মক ও নিম্নমানের

(ঘ) চৌম্বক প্রবণতা ধনাত্মক ও উচ্চমানের

৬৮। তড়িৎ বলরেখার বেলায় কোনটি সত্য? ৮৮-৮৯

(ক) ঋণাত্মক আধান হতে শুরু হয় এবং ধনাত্বক আধানে শেষ হয়

(খ) দুইটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না

(গ) বলরেখাগুলো পার্শ্ব দিকে পরস্পরকে আকর্ষণ করে

(ঘ) সর্বদা দৈর্ঘ্যে প্রসারিত হতে চায়

৬৯। ড্যানিয়েল তড়িৎ কোষে বিদ্যুৎ প্রবাহকালে দস্তা ও এসিডের রাসায়নিক ক্রিয়ায় কোন বস্তু তৈরী করে? ৮৮-৮৯

(ক) জিঙ্ক সালফেট

(খ) জিঙ্ক কার্বোনেট

(গ) জিঙ্ক ফসফেট

(ঘ) জিঙ্ক বাইকার্বোনেট

৭০। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?  ৮৮-৮৯

(ক) A

(খ) B1

(গ) C

(ঘ) D

 

 

উত্তরঃ ১খ ২ক ৩খ ৪ক ৫ঘ ৬ক ৭খ ৮ঘ ৯গ ১০খ ১১ঘ ১২ঘ ১৩ঘ ১৪গ ১৫ক ১৬গ ১৭খ ১৮খ ১৯গ ২০গ ২১গ ২২ঘ ২৩দ্ধ ২৪গ ২৫ক ২৬ক ২৭খ ২৮গ ২৯গ ৩০খ ৩১খ ৩২ক ৩৩ক ৩৪ক ৩৫খ ৩৬ক ৩৭ঘ ৩৮গ ৩৯খ ৪০খ ৪১গ ৪২ঘ ৪৩গ ৪৪ঘ ৪৫গ ৪৬গ ৪৭গ ৪৮গ ৪৯ক ৫০খ ৫১ক ৫২ঘ ৫৩ঘ ৫৪ঘ ৫৫ঘ ৫৬ঘ ৫৭খ ৫৮খ ৫৯গ ৬০গ ৬১খ ৬২গ ৬৩ক ৬৪ক ৬৫গ ৬৬গ ৬৭ঘ ৬৮খ ৬৯ক ৭০খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *