পাতায় যে সবুজ বর্ণের গ্রাউন্ড টিস্যু থাকে তাকে মেসোফিল টিস্যু বলে। মেসোফিল টিস্যু দুই ধরনের।
১। প্যালিসেড প্যারেনকাইমাঃ প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো লম্বা, ঘন সন্নিবিষ্ট, কোষাবকাশবিহীন এবং উল্লম্ব ভাবে সজ্জিত থাকে।
২। স্পঞ্জি প্যারেনকাইমাঃ স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো গোলাকার, পাতলা, কোষাবকাশযুক্ত এবং শিথিল ভাবে সজ্জিত থাকে।
মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরী করে।