যকৃত ফ্যালসিফর্ম পর্দা দ্বারা আবৃত থাকায় বাহ্যিক ভাবে দ্বিখন্ডিত মনে হয়। যকৃত চারটি অমসৃণ খন্ডে বিভক্ত। ডান খন্ড, বাম খন্ড, কডেট এবং কোয়াড্রেট খন্ড। ডান খন্ড সবচেয়ে বড়, বাম খন্ড সবচেয়ে ছোট। ডান খন্ড বাম খন্ডের চেয়ে ছয়গুণ বড়। কডেট ও কোয়াড্রেট খন্ড চৌকোর মতো। যকৃত গিøসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দা যকৃতকে কতক গুলো লোবিওল বা খন্ডকে বিভক্ত করে। প্রতিটি লোবিওলে যকৃত কোষ গুলো চাকার স্পোকের মতো বিন্যন্ত থাকে। পাশাপাশি অবস্থিত লোবিওলের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে তাকে সাইনুসয়েড বলে। প্রতিটি লোবিওলের মাঝে একটি কেন্দ্রীয় শিরা থাকে। ডান ও বাম যকৃত নালি মিলে সাধারণ যকৃত/হেপাটিক নালি গঠন করে। সাধারণ যকৃত নালি পিত্তাশয় নালির সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালি গঠন করে। অভিন্ন পিত্তনালি ভ্যাটারের অ্যাম্পুলার মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে।