লিপিড পরিপাক প্রক্রিয়া । Lipid digestion । ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। মুখবিবরে পরিপাক

মুখবিবরে লিপিড জাতীয় খাদ্য পরিপাককারী কোন এনজাইম নাই। মুখবিবরের লালারসের মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে।

২। পাকস্থলীতে পরিপাক

লাইপেজ নামক এনজাইম লিপিডকে ভেঙ্গে ফ্যাটি এসিড, গিøসারল মনোগিøসারাইড উৎপন্ন করে।

৩। ক্ষুদ্রান্ত্রের অগ্ন্যাশয় রসে পরিপাক

(i) লাইপেজ নামক এনজাইম লিপিডকে ভেঙ্গে ফ্যাটি এসিড গিøসারলে  পরিনত করে।

(ii) ফসফোলাইপেজ এনজাইমের উপস্থিতিতে ফসফোলিপিড ফ্যাটি এসিড মনোগিøসারাইডে রুপান্তরিত হয়

৪।  ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রসে পরিপাক

(i) লাইপেজ নামক এনজাইম ট্রাইগিøসারাইড ডাইগিøসারাইডকে ভেঙ্গে ফ্যাটি এসিড, গিøসারল মনোগিøসারাইডে পরিনত করে।

(ii) মনোগিøসারিডেজ এনজাইমের প্রভাবে মনোগিøসারাইড হতে ফ্যাটি এসিড গিøসারল উৎপন্ন হয়।

   লিপিড একটি জটিল জৈব রাসায়নিক পদার্থ। জীবদেহের জন্য ইহা জটিল, অদ্রবণীয় অশোষণযোগ্য। ইহা জীবদেহে কোন উপকারে আসে না। বিভিন্ন ধরনের এনজাইমের কার্যকারীতায় লিপিড পরিপাক হয়ে ফ্যাটি এসিড গিøসারলে পরিনত হয়। ফ্যাটি এসিড গিøসারল দেহের জন্য সরল, দ্রবণীয় শোষণযোগ্য। আমাদের দেহকোষ ফ্যাটি এসিড গিøসারল পরিশোষণ করে। এই ফ্যাটি এসিড গিøসারল আমাদের শরীরে শক্তি যোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq