শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই সকল টিস্যুর উৎপত্তি

টিস্যুর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। তবে অনেক বিজ্ঞানীর মতে, শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই সকল টিস্যুর উৎপত্তি। উদ্ভিদের মূল, কান্ড ও শাখা-প্রশাখার অগ্রভাগে অবস্থিত ভাজক টিস্যুকে শীর্ষস্থ বা অ্যাপিক্যাল ভাজক টিস্যু বলে। উদ্ভিদের মূল ও কান্ডের অগ্রভাগ প্রস্থচ্ছেদ করলে ভাজক টিস্যু ব্যতীত অন্য কোন টিস্যু পাওয়া যায় না। আবার এর সামান্য পিছনে প্রস্থচ্ছেদ করলে ভাজক টিস্যু ছাড়াও অন্যান্য টিস্যু অর্থাৎ ত্বক, অধঃত্বক, কর্টেক্স, পেরিসাইকল, ভাস্কুলার বান্ডল, মজ্জা, মজ্জারশ্মি প্রভৃতি পাওয়া যায়। এ থেকে বুঝা যায়, এসব টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই ক্রম বিকশিত হয়েছে। তাই বলা যায় যে, শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই সকল টিস্যুর উৎপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq