সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সূচনা

সূর্যালোকের ফোটন কণা ক্লোরোপ্লাস্টে পতিত হলে ক্লোরোফিল অণু তা শোষণ করে সক্রিয় হয়। সক্রিয় ক্লোরোফিল

অণুর মাথার ডবল বন্ড থেকে একটি শক্তিকৃত ইলেকট্রন অ্যাটমের নি¤œ শক্তি বলয় থেকে উচ্চ শক্তি বলয়ে চলে আসে। প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা  উচ্চ শক্তি বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং সালোকসংশ্লেষণের সূচনা ঘটে।

উচ্চ শক্তি বলয়ের ইলেকট্রনের পরিনতি তিন ধরনের হতে পারে। এগুলো হলো-

১। উচ্চ শক্তি বলয় থেকে ইলেকট্রন শক্তি হারিয়ে পুনরায় নিম্ন শক্তি বলয়ে ফিরে যায়। এক্ষেত্রে শোষিত শক্তি তাপশক্তি হিসেবে মুক্ত হয় অথবা ফ্লুরেসেন্স (fluorescence) হিসেবে বিকিরিত হয়। সালোকসংশ্লেষণে এই শক্তি কাজে আসে না।

২। শোষিত শক্তি পাশের কোনো পিগমেন্টের ইলেকট্রনকে প্রদান করে উচ্চ শক্তি বলয়ের ইলেকট্রন নিম্ন শক্তি বলয়ে ফিরে যায়। এক্ষেত্রে শক্তি স্থানান্তর হয় কিন্তু ইলেকট্রন স্থানান্তর হয় না। এভাবে অ্যান্টেনা কমপ্লেক্সের শোষিত শক্তি স্থানান্তরিত হয়ে বিক্রিয়া কেন্দ্রের ক্লোরোফিল- a তে আসে।

৩। উচ্চ শক্তি বলয় থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি প্রাথমিক গ্রহীতা কর্তৃক গৃহীত হয়। এক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি স্থানান্তরিত হয় এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *