যে সব মসের লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামিটোফাইটের দৈহিক গঠন শিং আকৃতির তাদেরকে হর্নওয়ার্ট বা শিং আকৃতির উদ্ভিদ বলে।
(i) এদের প্রধান উদ্ভিদ গ্যামিটোফাইট। ইহা সবুজ এবং চ্যাপ্টা গঠনবিশিষ্ট।
(ii) এদের স্পোরোফাইট আংশিক স্বাবলম্বী।
(iii) এরা উন্নত প্রকৃতির এবং এদের ক্যাপসিউলে কলুমেলা থাকে।
(iv) এদের থ্যালাস বিষমপৃষ্ঠীয় এবং শায়িত। জননাঙ্গ থ্যালাসের পৃষ্ঠদেশে প্রোথিত থাকে।
(v) পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের প্রজাতি সংখ্যা ৩০০।
কয়েকটি হর্নওয়ার্ট– Anthoceros agrestis, Phaeoceros carolinianus, Ceratophyllum pollination, Folioceros amboinensis, Dendroceros crispus, Notothylas anaporata.