গ্রিক শব্দ amphi অর্থ both বা উভয় এবং bios অর্থ life বা জীবন নিয়ে Amphibia শব্দটি গঠিত। এই শ্রেণীর প্রাণীরাই প্রথম স্থল ভাগ জয় করে। এরা ডাঙা এবং পানিতে বসবাস করে বলে উভচর নামে পরিচিত। বর্তমানে জীবিত উভচর প্রজাতির সংখ্যা ৭,৭০০। এদের মধ্যে লেজবিশিষ্ট উভচর প্রজাতি ৭১৫টি, পা–বিহীন উভচর প্রজাতি ২০০টি এবং চার পা–বিশিষ্ট উভচর প্রজাতি ৬,৭৮৫টি। বাংলাদেশে অ্যাম্ফিবিয়া শ্রেণীর ২টি বর্গ, ৪টি গোত্র, ৪৭টি ব্যাঙ এবং ২টি সিসিলিয়ান উভচর শনাক্ত করা হয়েছে।