ক্রোমোজোমের রাসায়নিক গঠন
ক্রোমোজোম প্রধানত দুইটি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত।
১। নিউক্লিক এসিড
২। প্রোটিন
১। নিউক্লিক এসিডঃ ক্রোমোজোমে ৪৫ ভাগ নিউক্লিক এসিড থাকে। নিউক্লিক এসিড দুই ধরণের। DNA ও RNA। DNA ও RNA উভয়ই তিনটি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ শ্যুগার এবং ফসফোরিক এসিড। নাইট্রোজেন ক্ষারক দুই ধরনের। পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হলো অ্যাডেনিন ও গুয়ানিন এবং পাইরিমিডিন হলো থাইমিন, সাইটোসিন ও ইউরাসিল।
২। প্রোটিনঃ প্রোটিন ক্রোমোজোমের মূল কাঠামো গঠন করে। ক্রোমোজোমে প্রোটিন থাকে ৫৫%। ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন থাকে। যথা-
(i) অম্লীয় প্রোটিনঃ উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন হলো অম্লধর্মী প্রোটিন। ক্রোমোজোমে DNA পলিমারেজ ও RNA পলিমারেজ প্রোটিন থাকে
(ii) ক্ষারীয় প্রোটিনঃ নিম্ন আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন ক্ষারধর্মী প্রোটিন। ক্রোমোজোমে প্রোটামিন অথবা হিস্টোন প্রোটিন থাকে। প্রোটামিন শুক্রাণুর ক্রোমোজোমে থাকে।