(i) গ্যাস্ট্রিক রসে ঐঈষ থাকে। ইহা পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং নিস্ক্রিয় এনজাইমকে সক্রিয় এনজাইমে পরিনত করে।
(ii) গ্যাস্ট্রিক রসের পেপসিন এনজাইম প্রোটিনকে পেপটোনে পরিনত করে।
(iii) গ্যাস্ট্রিক রসের রেনিন এনজাইম দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে পরিনত করে।
(iv) গ্যাস্ট্রিক রসে ইনট্রিনসিক ফ্যাক্টর থাকে। ইহা ভিটামিন B12 শোষণ করে।
(v) গ্যাস্ট্রিক রসের মিউকাসপাকস্থলীর প্রাচীরকে সুরক্ষা করে। তাই পাকস্থলী নিজে হজম হয় না।
(vi) বিষাক্ত পদার্থ, ভারী ধাতু, অ্যালকালয়েড প্রভৃতি গ্যাস্ট্রিক রসের সাথে দেহ হতে বহিষ্কৃত হয়।