জন্ডিস বা হেপাটাইটিসের বিস্তার

রোগাক্রান্ত মায়ে বুকের দুধ পানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেশনের সিরিঞ্জের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস প্রবেশ করতে পারে। অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হতে পারে।  রোগীর নিজস্ব অনাক্রম্যতন্ত্র দ্বারা যকৃত কোষ ধ্বংসপ্রাপ্ত হয়ে হেপাটাইটিস হতে পারে। একে অটোইমিউন হেপাটাইটিস বলে। জন্মগত বিপাকীয় ক্রটির কারণে উইলসম ডিজিস (কপার বিপাকে ক্রটি) এবং হিমোক্রোমাটোসিস (আয়রন বিপাকে ক্রটি) হেপাটাইটিস হয়ে থাকে। তীব্র ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যামিবোয়িক সংক্রমণের কারণে হেপাটাইটিস হতে পারে। অতিরিক্ত প্যারাসিটামল, হ্যালোথেন এবং অ্যালকোহল সেবনের কারণে হেপাটাইটিস হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *