জন্ডিস ও ক্লান্তিবোধ লক্ষণ দেখে হেপাটাইটিসের অবস্থা নির্ণয় করা যায়। হেপাটাইটিস-বি নির্ণয়ের জন্য রক্তে এইচবি সারফেস অ্যান্টিজেন (HBsAg) টেস্ট করা হয়। HBs অ্যান্টিজেন রোগ সংক্রমণের ৬-১২ সপ্তাহের মধ্যে রক্তে দেখা যায়। হেপাটাইটিস-সি নির্ণয়ের জন্য রক্তের টেস্ট করা হয়। হেপাটাইটিস-সি সংক্রমণের ৮-৯ সপ্তাহের মধ্যে রক্তে Anti-HCV দেখা যায়। রক্তে Anti-HCV পজিটিভ হলে এইচসিভি RNA টেস্ট করা হয়। এইচসিভি RNA টেস্ট পজিটিভ হলে হেপাটাইটিস-সি শনাক্ত হবে। কোন কোন সময় যকৃতের বায়োপসি (liver biopsy) করাতে হয়।