প্যাকাইটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়া বাঁধে। ক্রোমোসোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস এবং প্রতি জোড়া ক্রোমোসোমকে বাইভেলেন্ট বলে। বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ফলে প্রতিটি বাইভেলেন্টে চারটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। একই ক্রোমোসোমের ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিড দুটিকে নন–সিস্টার ক্রোমাটিড বলে। বাইভেলেন্টের দুটি নন–সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং ঢ আকৃতির কায়াজমা গঠন করে। কায়াজমা অংশে দুটি নন–সিস্টার ক্রোমাটিডের নির্দিষ্ট অংশ ভেঙ্গে যায় এবং অংশের বিনিময় ঘটে। একে ক্রসিংওভার বলে। ক্রসিংওভারের কারণে ক্রোমোসোমে জিনের নতুন বিন্যাস ঘটে। ক্রোমোসোমে জিনের নতুন বিন্যাসের ফলে জীবদেহে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। ফলে জীবজগতে বিবর্তন ঘটে।