জীবপ্রযুক্তি ।। আন্তর্জাতিক পেক্ষাপটে জীবনিরাপত্তা

পৃথিবীর অধিকাংশ দেশ জাতীয় জীবনিরাপত্তা বাস্তবায়নের জন্য সমন্বিত পরিকল্পনা অনুমোদন করেছে। এজন্য আঞ্চলিক জীবনিরাপত্তা কর্তপক্ষ (Regional Biosafety Authority-RBA) গঠন করা হয়েছে। জীবনিরাপত্তায় আন্তর্জাতিক চুক্তিগুলো হলো-

১। কার্টাজেনা জীবনিরাপত্তা প্রটোকলঃ কার্টাজেনা জীবনিরাপত্তা প্রটোকলের প্রধান উদ্দেশ্য হলো GMO-এর বিশ^ব্যাপী নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। এতে টেকসই জীববৈচিত্র্য এবং এদের সংরক্ষণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

২। বাসেল কনভেনশনঃ বাসেল কনভেনশনের প্রধান উদ্দেশ্য হলো বিশ^ব্যাপী বিপদজনক বর্জ্যসমুহ উৎপাদন, পরিবহন এবং নিশ্চিত ব্যবস্থাপনা করা। ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না।

৩। আন্তর্জাতিক উদ্ভিদ সুরক্ষা কনভেনশনঃ আন্তর্জাতিক উদ্ভিদ সুরক্ষা কনভেনশনের কাজ হলো স্থানীয় উদ্ভিদকে GMO ও বিদেশী প্রজাতির প্রভাব থেকে রক্ষা করা।

৪। বিশ^ বাণিজ্য সংগঠন চুক্তিঃ বিশ^ বাণিজ্য সংস্থার অধীনে জীবনিরাপত্তা বিষয়ক চুক্তি হলো-

(i) Agreement on the Application of Sanitary and Phytosanitary Measures

(ii) Agreement on Technical Barriers to Trade

(iii) Agreement on Trade Related Aspects of Intellectual Property Rights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *