পালমোনারী সংবহনে হৃৎপিন্ডের ডান নিলয় হতে CO2 যুক্ত রক্ত সেমিলুনার কপাটিকার মাধ্যমে পালমোনারী ধমনীতে প্রবেশ করে। পালমোনারী ধমনী হতে রক্ত ফুসফুসে আসে। ফুসফুসে রক্ত বিশুদ্ধ হয়। এরপর ফুসফুস হতে O2 যুক্ত রক্ত পালমোনারী শিরার মধ্য দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে।