হৃৎপিন্ডের উর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের মাঝখানে যে স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুৎ উৎপাদনকারী অঙ্গ বা সাইনো-অ্যাট্রিয়াম নোড (SAN) থাকে তাকে পেসমেকার বলে। SAN বা SA Node হলো প্রাকৃতিক পেসমেকার। বার্ধক্য, জন্মগত হৃৎরোগ, হার্ট অ্যাটাক, ওপেন হার্ট সার্জারী প্রভৃতি কারণে প্রাকৃতিক পেসমেকার নষ্ট বা অকেজো হয়ে যেতে পারে। প্রাকৃতিক পেসমেকার নষ্ট হয়ে গেলে কৃত্রিম বা যান্ত্রিক পেসমেকার ব্যবহার করা হয়। হৃৎস্পন্দন অনিয়মিত হলে তাকে অ্যারিথমিয়া (arrhythmia) বলে। আমেরিকান বিজ্ঞানী William Chardack এবং Wilson Greatbatch (১৯৬৯) দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন।