১। গ্লাইকোজেনঃ গ্লাইকোজেন হলো প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য।
২। স্টার্চঃ স্টার্চ হলো উদ্ভিদদেহের প্রধান সঞ্চিত খাদ্য।
৩। গ্লুকোজঃ গ্লুকোজ শ্বসনে জ্বালানী হিসেবে ব্যবহার হয়।
৪। ফ্রুক্টোজঃ ফ্রুক্টোজ ATP উৎপাদনে ব্যবহার হয়।
৫। সুক্রোজঃ সুক্রোজ উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
৬। রাইবোজঃ রাইবোজ হলো RNA তৈরীর প্রধান উপাদান।
৭। ডিঅক্সিরাইবোজঃ ডিঅক্সিরাইবোজ হলো DNA তৈরীর প্রধান উপাদান।
৮। রাইবুলোজঃ রাইবুলোজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 এর গ্রাহক হিসেবে কাজ করে।
৯। সেলুলোজঃ সেলুলোজ হলো উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান।
১০। সেলুবায়োজঃ সেলুবায়োজ হলো কোষপ্রাচীরের গাঠনিক উপাদান।
১১। ম্যালটোজঃ ম্যালটোজ হলো বিজারণক্ষম চিনি বা রিডিউসিং শ্যুগার।
১২। কাইটিনঃ কাইটিন হলো ছত্রাক ও ঈস্টের কোষপ্রাচীরের গাঠনিক উপাদান।