ব্রঙ্কিয়াল কী । শ্বসন বৃক্ষ কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

ট্রাকিয়ার শেষ প্রান্ত বিভক্ত হয়ে দুইটি শাখা সৃষ্টি করে। ডান বাম শাখা। শাখা দুটিকে ক্রোমনালী বা ব্রংকাস বলে। ডান শাখাটি ৩টি ভাগে বিভক্ত হয়ে ডান ফুসফুসে এবং বাম শাখাটি ২টি ভাগে বিভক্ত হয়ে বাম ফুসফুসে প্রবেশ করে। প্রতিটি শাখা পুনঃপুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ব্রংকিওল গঠন করে। প্রতিটি ব্রংকিওলে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বায়ু প্রকোষ্ঠ থাকে। এদেরকে অ্যালভিলাই বলে। অ্যালভিওলাস হলো ফুসফুসে গঠনিক এবং কার্যিক একক। সমগ্র শ্বাসনালি দেখতে উল্টানো বৃক্ষের মতো বলে একে শ্বসন বৃক্ষ বলা হয়।

কাজঃ ব্রংকাসের ভিতর দিয়ে বায়ু ট্রাকিয়া হতে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস হতে CO2 যুক্ত বায়ু ট্রাকিয়ার মধ্য দিয়ে বের হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *