যে সব জীব রোগের জীবাণু বহন করে তাদেরকে ভেক্টর বা বাহক বলে। ম্যালেরিয়া পরজীবীর বাহক হলো মানুষ ও মশকী। পৃথিবীতে Anopheles গণের প্রায় ৪৩০ প্রজাতির মশা রয়েছে। এর মধ্যে ১৯ প্রজাতির মশা ম্যালেরিয়া রোগের ভেক্টর। বাংলাদেশে মোট মশা প্রজাতির সংখ্যা ১১৩টি, Anopheles মশা প্রজাতির সংখ্যা ৩৪টি এবং ম্যালেরিয়া রোগের ভেক্টর প্রজাতির মশার সংখ্যা ৮টি। উল্লেখযোগ্য অ্যানোফিলিস মশা হলো- Anopheles dirus, Anopheles annularis, Anopheles aconitus, Anopheles sundaicus, Anopheles philippnensis,, Anopheles minimus, Anopheles vagus প্রভৃতি।