মাইটোসিস ।। টেলোফেজ ।। Telophage

গ্রীক শব্দ telo অর্থ শেষ এবং phage অর্থ দশা নিয়ে Telophage শব্দটি গঠিত। মাইটোসিস কোষ বিভাজনের শেষ দশা হলো টেলোফেজ। একে অন্তঃপর্যায়ও বলা হয়।

টেলোফেজ দশায় প্রোফেজ দশার বিপরীত অবস্থা ঘটে। ক্রোমোসোম গুলো বিপরীত দুই মেরুতে স্থির ভাবে অবস্থান করে। ক্রোমোসোম গুলোর মধ্যে পানি যোজন বা পানি শোষণ (hydration) শুরু হয়। ফলে ক্রোমোসোমের রং বা রঞ্জক ধারণ ক্ষমতা কমে যায়। ডি-কনডেনসেশন প্রক্রিয়ায় ক্রোমোসোম গুলোর কুন্ডলী বা প্যাঁচ খুলে যায়, সরু ও লম্বা হয় এবং নিউক্লিওজালিকা গঠন করে। স্পিন্ডলযন্ত্র গুলোর কাঠামো ভেঙ্গে যায় এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস-এর পুনঃআবির্ভাব ঘটে। প্রতিটি অপত্য নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। টেলোফেজ পর্যায়ের শেষের দিকে বিষুবীয় অঞ্চল বরাবর উদ্ভিদ কোষে কোষপ্লেট এবং প্রাণীকোষে কোষঝিল্লিতে খাঁজ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *