স্তন্যপায়ী প্রাণীর পরিপাকতন্ত্রে সেলুলোজ হজমকারী এনজাইম সেলুলেজ উৎপন্ন হয় না। তবে গরু, মহিষ, ছাগল, হরিণ, ভেড়া প্রভৃতির পরিপাকতন্ত্রে এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে। এ সব ব্যাকটেরিয়া সেলুলোজ হজমকারী এনজাইম সেলুলেজ উৎপন্ন করে। এই এনজাইম সেলুলোজের β, 1-4 গ্লাইকোসাইডিক বন্ধনী ভেঙ্গে সেলুলোজ হজমে সহায়তা করে। মানুষের পরিপাকতন্ত্রে এধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে না বলে মানুষ সেলুলোজ হজম করতে পারে না। কিন্তু মানুষের খাদ্য তালিকায় সেলুলোজ জাতীয় খাদ্য থাকা আবশ্যক। কারণ সেলুলোজ মল উৎপাদনের জন্য অত্যাবশ্যক। ড. সিদ্দিক পাবলিকেশন্স