গ্রিক শব্দ myxa অর্থ slime বা পিচ্ছিল আবরণী। এরা হ্যাগফিস নামে পরিচিত। কুৎসিত প্রকৃতির মাছকে স্নাইম ইল (slime eel) বলে। এদের প্রজাতি সংখ্যা ৭০।
১। এদের দেহ সরু, লম্বাটে, পিচ্ছিল গ্রন্থিযুক্ত এবং জোড়া পাখনাবিহীন।
২। এরা দেখতে ইল বা বাইন মাছের মতো।
৩। মেরুদন্ডে নটোকর্ড ও তন্তুময় নিউরাল টিউব থাকে।
৪। এদের মুখ প্রান্তীয় এবং ৪ জোড়া কর্ষিকাযুক্ত।
৫। এদের ৫-১৫ জোড়া ফুলকারন্ধ্র থাকে।
৬। এদের নাসিকা থলী মুখ গহ্বরে উন্মুক্ত।
৭। পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর অগ্রভাগ মস্তিষ্ক গঠন করে। সেরেবেলাম অনুপস্থিত। ১০ জোড়া করোটিক স্নায়ু বিদ্যমান।
৮। এরা হ্যাগফিস নামে পরিচিত।
৯। এরা অ্যানিলিড, মলাস্ক, ক্রাস্টাসিয়ান, আর্থ্রাপোড বা মৃতপ্রায় মাছ আহার করে।
১০। পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না এবং অন্ত্রে সর্পিল কপাটিকা অনুপস্থিত।
১১। এরা সবাই সামুদ্রিক।
১২। এদের জীবনচক্র লার্ভা দশা নাই।
১৩। এরা একলিঙ্গিক প্রাণী। এদের বহিঃনিষেক ঘটে। ডিম কুসুমযুক্ত এবং বৃহদাকার।