মেসেলসন এবং স্টাহল (১৯৫৮) ) E. coli ব্যাকটেরিয়াকে 14N এবং 15N এর একটি ভারী আইসোটোপ সমৃদ্ধ কালচার মিডিয়ামে জন্মানোর ব্যবস্থা করেন। কয়েক জেনারেশন পর E. coli ব্যাকটেরিয়ার DNA-কে 15N দ্বারা চিহ্নিত করা হয়। এরপর 15N সমৃদ্ধ ব্যাকটেরিয়াকে পুনরায় 14N মিডিয়ামে স্থানান্তর করা হয়। পরবর্তী জেনারেশনে দেখা গেল, নতুন সৃষ্ট ব্যাকটেরিয়ার DNA-এর ডবল হেলিক্সের একটি সূত্র 14N এবং অপর সূত্রটি 15N বিশিষ্ট। অর্থাৎ ডবল হেলিক্সের একটি পুরাতন সূত্র এবং অপরটি নতুন সূত্র। এতে প্রমাণিত হয় যে, DNA-এর রেপ্লিকেশন অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতিতে ঘটে।