ম্যালেরিয়া পরজীবীর মেরোজয়েটগুলো যকৃত থেকে বাইরে বেরিয় আসে এবং রক্ত রসে মিশে যায়। এতে রক্তের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। এদেরকে ধ্বংস করার জন্য শ্বেত রক্তকণিকা পাইরোজেন নিঃসরণ করে। রক্তে অতিরিক্ত পাইরোজেনের কারণে মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হয়। এ কারণে মস্তিষ্ক থেকে প্রোস্টাগ্লান্ডিন, মনোঅ্যামাইন প্রভৃতি রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। এই সংবাদ বা উদ্দীপনা ভেসোমোটর স্নায়ুর মাধ্যমে দেহের প্রান্তীয় অঞ্চলে পৌঁছায়। প্রান্তীয় অঞ্চলের রক্তনালিকা গুলো সংকুচিত হয়। তাই দেহ থেকে অতিরিক্ত তাপ বের হতে পারে না। ফলে দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় এবং জ¦র আসে।