রেপ্লিসোম কী । রেপ্লিকেশন কমপ্লেক্স কী । Replication complex । ড. সিদ্দিক পাবলিকেশন্স

DNA রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন ফর্কের নিকট কিছু এনজাইম ও প্রোটিন যুক্ত হয়ে জটিল আণবিক গঠন সৃষ্টি করে। একে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলে। রেপ্লিসোমের প্রধান উপাদানগুলো হলো-

১। DNA হেলিকেজঃ DNA হেলিকেজ এনজাইম রেপ্লিকেশন ফর্কে DNA ডবল হেলিক্সের প্যাঁচ খুলে দেয়।

২। DNA পলিমারেজঃ DNA পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে ৫→৩ নির্দেশিত পরিপূরক সূত্রক গঠন করে। DNA প্রুফ রিডিং করে।

৩। টপো-আইসোমারেজঃ টপো-আইসোমারেজ এনজাইম DNA-কে অতিমাত্রায় প্যাঁচানো (সুপার কয়েলিং) অবস্থা থেকে মুক্ত করে।

৪। DNA ক্লাম্পঃ DNA ক্লাম্প DNA-এর মাতৃ সূত্রক দীর্ঘকরণে বাধা দেয়।

৫। DNA গাইরেজঃ DNA গাইরেজ এনজাইম DNA-এর রেপ্লিকেশন শেষে সুপার কয়েল (প্যাঁচ) সৃষ্টি করে।

৬। DNA লাইগেজঃ DNA লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডকে পরিপূরক শিকলে যুক্ত করে। শিকলের DNA সিকুয়েন্স দীর্ঘকরণ বন্ধ করে।

৭। SSBP t Single Strand Binding Proteins (SSBP) একক সূত্রের DNA অণুকে পুনরায় ডবল হেলিক্স অবস্থায় ফিরে যেতে বাধা দেয়।

৮। প্রাইমেজঃ প্রাইমেজ এনজাইম RNA প্রাইমারকে শিকলের প্রান্তে যুক্ত করে।

৯। টেলোমারেজঃ টেলোমারেজ এনজাইম ইউক্যারিওটিক ক্রোমোসোমে টেলোমারিক DNA-অণুর সাথে নিউক্লিওটাইড যুক্ত করে।

১০। এক্সোনিউক্লিয়েজঃ এক্সোনিউক্লিয়েজ এনজাইম সূত্রক বা শিকল থেকে প্রাইমারগুলোকে অপসারণ করে।

১১। নিউক্লিয়েজঃ নিউক্লিয়েজ এনজাইম পরিপূরক সূত্রক বা শিকলের ভুল নিউক্লিওটাইড অপসারণ করে। ড. সিদ্দিক পাবলিকেশন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *