শ্বাসনালির রোগগুলো কী কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

গলা, সাইনাস, শ্বাসনালি ও ফুসফুসের যেকোন ধরণের সংক্রমণকে শ্বসননালির সংক্রমণ (Respiratory Tract Infection-RTI) বলে। ঠান্ডা লাগা সবচেয়ে বড় RTI সমস্যা। চিকিৎসকগণ RTI-কে দু’ভাবে চিহ্নিত করেছেন।
১। উর্ধ্ব শ্বসননালির সংক্রমণঃ নাক, কান, গলা ও সাইনাস আক্রান্ত হওয়া হলো উর্ধ্ব শ্বসননালির সংক্রমণ। এর মধ্যে টনসিলাইটিস (টনসিলের সংক্রমণ), সাইনুসাইটিস (সাইনাসের সংক্রমণ), ল্যারিনজাইটিস (স্বরযন্ত্রের সংক্রমণ), ওটিটিস মিডিয়া (কানের সংক্রমণ) প্রভৃতি প্রধান।
২। নিম্ন শ্বসননালির সংক্রমণঃ শ্বাসনালি ও ফুসফুস আক্রান্ত হওয়া হলো নিম্ন শ্বসননালির সংক্রমণ। এর মধ্যে ফ্লু (শ্বাসনালির সংক্রমণ), ব্রঙ্কাইটিস (শ্বাসনালির সংক্রমণ), নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ), যক্ষা বা টিউবারকুলোসিস (ফুসফুসে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়ার সংক্রমণ) প্রভৃতি প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *