ভোকাল কর্ড থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত অংশকে শ্বাসনালী বলে। ইহা একটি ফাঁপা নল। এর দৈর্ঘ্য ১২ সেমি এবং ব্যাস ২ সেমি। ইহা C (অর্ধ বলয়) আকৃতির ১৬–২০টি তরুণাস্থি বলয় দ্বারা গঠিত। বলয় গুলো তন্তুময় কলা দ্বারা যুক্ত থাকে বলে শ্বাসনালী চুপসে যায় না। শ্বাসনালীর অন্তঃপ্রাচীর সিলিয়াযুক্ত মিউকাস আবরণী দ্বারা এবং বহিঃপ্রাচীর যোজক কলার আবরণী দ্বারা আবৃত থাকে।
কাজঃ ট্রাকিয়ার মধ্য দিয়ে বায়ু চলাচল করে। মিউকাস আবরণীর সিলিয়া অবাঞ্চিত বস্তুর প্রবেশ রোধ করে।