হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের কাজ ।। Hydra Interstitial cell ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছাকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। একে সংরক্ষিত কোষ (Reserve cell) বা স্টেম কোষ (Stem cell) বা মাল্টিপোটেন্ট কোষ (multipotent cell) বলা হয়। কোষ গুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন। তাই ইহা প্রয়োজনে অন্য যে কোন কোষে রুপান্তরিত হয়। কোষগুলোর ব্যাস ৫ μm।

ইন্টারস্টিশিয়াল কোষের কাজ

(i) এ কোষ অন্য যে কোন কোষে রুপান্তরিত হতে পারে।

(ii) ইহা হাইড্রার পুনরুৎপত্তি, বৃদ্ধি, গোনাড ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়।

(iiii) ৪৫ দিন পর পর দেহ কোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সে স্থান পুরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *